Tuesday , 27 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

প্যারিস খালের পাশে ওয়াকওয়ে নির্মাণের কথা জানালেন ডিএনসিসি প্রশাসক

প্রতিবেদক
Newsdesk
October 27, 2026 2:48 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মিরপুর-১১ এর প্যারিস খাল পুনরুদ্ধারে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি খালের পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান (মিল্টন)।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১১ এর প্যারিস খাল পুনরুদ্ধার অভিযান ও পরিষ্কার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, ‘বিগত সরকারের সময় খালের সীমানা নির্ধারণে ত্রুটি ছিলো। বর্তমানে নতুন করে সীমানা নির্ধারণের কাজ চলছে। এরপর খাল রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’

তিনি বলেন, ‘ডেঙ্গুর প্রাদুর্ভাব কমানোর জন্য খালগুলোর বর্জ্য পরিষ্কার করার কাজ চলমান থাকবে।’ এসময় নগরবাসীর সহযোগিতা চান তিনি।

অন্যদিকে, প্যারিস খাল পুনরুদ্ধারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত