Thursday , 29 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

রামুতে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
October 29, 2026 9:03 pm

জাফর আলম, কক্সবাজার ব্যুরো: কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে বন্যহাতির আক্রমণে আব্দুর রশিদ (৫৫) প্রকাশ খুইল্যা মিয়া নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মইত্যাতলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের শ্যালক জানান, প্রতিদিনের মতো তারা দুজন কৃষিকাজ করতে জমিতে গিয়েছিলেন।

এ সময় পাশের বন থেকে একদল বন্যহাতি ধানখেতে চলে আসে। ফসল রক্ষায় হাতিগুলো তাড়াতে গেলে আব্দুর রশিদ আক্রমণের শিকার হন। তার শ্যালক দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচলেও আব্দুর রশিদ পালাতে পারেননি। পরে স্থানীয় লোকজনকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

ঈদগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন সিকদার জানান, ফসলি জমির ধান রক্ষা করতে গিয়ে বন্যহাতির আক্রমণে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই আব্দুর রশিদের মৃত্যু হয়।রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

পটুয়াখালীতে তরুণ উদ্যোক্তার স্বপ্নের খামারে পৈশাচিক তাণ্ডব: ফলন্ত খেজুর বাগান কুপিয়ে ধ্বংস, গ্রেফতার ১

চেয়ার খালি থাকে না, পদত্যাগের কথা না বলে নির্বাচন দিন: ফারুক

নতুন দায়িত্বে বাফুফেতে ফিরলেন ছোটন

২৮ জুন থেকে কমপ্লিট শাটডাউন: এনবিআর সংস্কার ঐক্য পরিষদ

৫ আগস্ট জেলখানায় গুলি করে হত্যা: শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা

ভারতে বাংলাদেশি নাগরিক থাকলে বৈধ চ্যানেলে পাঠানোর অনুরোধ উপদেষ্টার

এবার ৪ দাবিতে শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান

পুলিশ কর্মকর্তার ছেলেকে হত্যাএসআই শাহাদাৎ ৬ দিনের রিমান্ডে

‘কিসের বিচার করবে, আর্টিকেল ফিফটি ওয়ানটা পড়ুক’— সাহাবুদ্দিন

ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে গৃহবধূকে অপহরণের অভিযোগ