Friday , 18 March 2022 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লড়ছে বাংলাদেশের মেয়েরা

প্রতিবেদক
Newsdesk
March 18, 2022 4:02 am
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লড়ছে বাংলাদেশের মেয়েরা

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ের সম্ভাবনা সৃষ্টি করেছে বাংলাদেশর নারীরা। তাদের জয়ের জন্য দরকার আর ৫৩ রান। হাতে আছে ৩ উইকেট, ৭৮ বলে করতে হবে এই স্কোর। বর্তমানে ব্যাট করছেন সালমা ও নাহিদা।

ওয়েস্ট ইন্ডিজের করা ১৪০ রানের জবাবে বাংলাদেশের সংগ্রহ এখন ৭ উইকেটে ৯৮ রান।

উল্লেখ্য, আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক পেয়েছিল বাংলাদেশ নারী দল। এবার তাদের সামনে সুযোগ দ্বিতীয় জয় পাওয়া।

মাউন্ট মঙ্গুনইতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শুরু থেকে আক্রমণাত্মক ফিল্ডিংয়ের ফলও বাংলাদেশ পেয়ে যায় দ্রুতই। ক্যারিবীয়নদের দলীয় ২৯ রানে প্রথম উইকেট যায়।

২০ বলে ১৭ রান করা দিয়েন্দ্রা ডটিনকে সাজঘরে ফেরত পাঠান জাহানারা আলম। আরেক ওপেনার হেইলি ম্যাথিউসকেও ৪৩ বলে ১৮ রান করার পর আউট করে দেন নাহিদা আক্তার। দুই ভয়ঙ্কর ওপেনারের ফেরার পর কাজটা সহজ ছিল মেয়েদের। ওই পথে এগোচ্ছিলও ভালোভাবে।

১৭ বলে ৪ রান করা অধিনায়ক স্টেফেনি টেইলরকেও ফেরায় বাংলাদেশ। ৭০ রানে ৭ ব্যাটসম্যানকে ফিরিয়ে ১০০ এর আগেই ক্যারিবীয়ানদের অলআউট করার সুযোগ আসে বাংলাদেশের সামনে।

কিন্তু শেমাইন ক্যাম্পবেলের জন্য সম্ভব হয়নি সেটি। অষ্টম উইকেট জুটিতে অ্যাফি ফ্লেচারের সঙ্গে ৩৩ রানের জুটি গড়েন তিনি। ১০৭ বলে ৫৩ রান করে শেষ পর্যন্ত অপরাজিতও থাকেন তিনি। ১৪০ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের পক্ষে ১০ ওভার বল করে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন নাহিদা আক্তার ও সালমা খাতুন। এক উইকেট করে পান রুমানা আহমেদ, রিতু মণি ও জাহানারা আলম।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

তওবা করে বিএনপিকে রাজনীতিতে আসার আহ্বান নানকের

নভেম্বরে টিসিবির তালিকায় যোগ হবে আরও ৫ পণ্য: বাণিজ্য উপদেষ্টা

কুষ্টিয়ার খোকসায় সাধক আমদ সাঁইজী সেবা সংঘের বাউল উৎসব ও তাত্ত্বিক আলোচনা

মিরপুরে ঝিলপাড় বস্তি উচ্ছেদে গৃহায়ন কর্তৃপক্ষের অভিযান

রাবিতে যুদ্ধাপরাধে দণ্ডিতদের ছবিসংবলিত বিলবোর্ড, সমালোচনা

ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নে প্রধানমন্ত্রীর নির্দেশ

মেরিন ড্রাইভে মেজর সিনহা স্মৃতিফলক উদ্বোধন করলেন সেনাপ্রধান

নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, সংশোধনের সুযোগ দিচ্ছি: এনসিপি

আমার জীবনটা এখন তেলছাড়া, সবজিময়: দীঘি

উখিয়ায় সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক আহত