Sunday , 8 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

কবিরহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত।

প্রতিবেদক
Newsdesk
November 8, 2026 5:02 pm

নুর আলাম বিপ্লব – কবিরহাট: ‘করব সমবায় গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী কবিরহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি জাতীয় পতাকা উওোলন আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা জাকারিয়া রিজভীর ( রুটিন দায়িত্ব) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রাব্বানী সোহেল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেলী রুদ্র কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভুমি)।

আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব সমবায়ভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমবায় আন্দোলনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব। একটি স্বনির্ভর, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে হবে। এ লক্ষ্যে সমবায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রাধমিক শিক্ষা অফিসার মো. আবু জাহের। অনুষ্ঠান শেষে সমবায় সমিতির প্রতিনিধিদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিগন।।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত