Tuesday , 10 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ঠাকুরগাঁওয়ে মাদক সেবন, ৩ জনের ১৫ দিন করে কারাদণ্ড

প্রতিবেদক
Newsdesk
November 10, 2026 7:41 am

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল সেবনরত অবস্থায় তিনজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব গোয়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয় পিস টাপেন্টাডল জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার টিএনটি এলাকার হিরা রয় (২৪), পঞ্চগড়ের বোদা উপজেলার পাথরডাঙ্গা এলাকার নুর মোহাম্মদ (২৩) এবং ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দহনগাছি এলাকার মো. আল মামুন (২২)।

অভিযানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান কবির ও আজাহারুল আলম তিন আসামিকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। এতে তিনজনের মোট অর্থদণ্ডের পরিমাণ দাঁড়ায় ৩০০ টাকা।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁওয়ের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান ও আইন প্রয়োগের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

সর্বশেষ - জেলার খবর