Tuesday , 10 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

গলাচিপায় ব্রীজ নেই, বিদ্যালয়ে যেতে জীবনের ঝুঁকি ৫শত শিক্ষার্থীর

প্রতিবেদক
Newsdesk
November 10, 2026 3:33 pm

‎ গলাচিপা, প্রতিনিধি (পটুয়াখালী): পটুয়াখালীর গলাচিপায় একটি ব্রিজের অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন তিন গ্রামের প্রায় সাত হাজার মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোই তাদের পারাপারের একমাত্র যোগাযোগ মাধ্যম। বিশেষ করে বিদ্যালয়গামী শিশুদের ঝুঁকিপূর্ণ যাতায়াত নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। দ্রুত একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

‎এলাকাবাসী সূত্রে জানাযায়, উপজেলার আমখোলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তাফালবাড়িয়া গ্রামে নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনেই রয়েছে একটি খাল। খালটির ওপর কোনো ব্রিজ না থাকায় প্রতিদিন অন্তত ৫০০ শিক্ষার্থীসহ প্রায় সাত হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিনের এ সমস্যা থেকে মুক্তি পেতে স্থানীয়রা খালের ওপর একটি বাঁশের সাঁকো তৈরি করেছেন। তবে ঝুঁকিপূর্ণ এই সাঁকু দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, নারী ও বয়স্কদের চলাচলে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।

‎তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হাবিবা বলে, ‘আমি প্রতিদিন এই সাঁকো দিয়ে স্কুলে যাই। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। অনেক সময় পা পিছলে পড়ে যাই। ছোট শিশু ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আরও বেশি ঝুঁকি, কারণ তারা সাঁতার জানে না। সব সময় আতঙ্কে থাকতে হয়, কখন খালের পানিতে পড়ে যাই। যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়ায় অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠাতেও আগ্রহ হারাচ্ছেন।’

‎নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সামিয়া জানায়, ‘প্রতিদিন এই সাঁকো দিয়েই আমাদের স্কুলে আসতে হয়। যাওয়া-আসার সময় প্রায়ই বই-খাতা খালে পড়ে যায়।

বই-খাতা হারিয়ে গেলে পড়াশোনায় অনেক ক্ষতি হয়। সব সময় বাবা-মাও আমাদের স্কুলে দিয়ে যেতে পারেন না। আমরা এখানে একটি ব্রিজ চাই।’

‎পশ্চিম তাফালবাড়িয়া গ্রামের আরিফ হাসান বলেন, ‘এই সাঁকো দিয়ে ৪, ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের প্রায় সাত হাজার মানুষ যাতায়াত করেন। সাঁকো পার হতে গিয়ে অনেকবার স্কুলের শিশুরা দুর্ঘটনার শিকার হয়েছে। এখানে একটি ব্রিজ নির্মাণ করা হলে মানুষের দুর্ভোগ অনেকটাই কমে যাবে।’

‎আলগী তাফালবাড়িয়া গ্রামের আব্দুল রশিদ খাঁ বলেন, ‘আমাদের পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী নুরুল হক নুরের কাছে দাবি, এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে এখানে একটি ব্রিজ নির্মাণের ব্যবস্থা করে দিন।’
‎নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, ‘আমাদের বিদ্যালয়ের উত্তর পাশে একটি বড় খাল রয়েছে।

খালটির ওপর প্রায় ২৪০ ফুট দীর্ঘ একটি বাঁশের সাঁকো রয়েছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিভিন্নভাবে এখানে ব্রিজ নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু অজানা কারণে এখনো ব্রিজ নির্মাণ হচ্ছে না।’

‎আমখোলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আল মামুন বলেন, ‘আগে ওই সাঁকোর জায়গায় একটি পুল ছিল। পুলটি ভেঙে যাওয়ার পর থেকেই এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। নতুন করে পুল নির্মাণের জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

‎এছাড়া, দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত খালটির ওপর একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
‎

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত রিকশা চালকের মৃত্যু

‘গুলি করি, মরে একটা’ বলা সেই সাবেক ডিসি ইকবাল বরখাস্ত

সততা ও পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সামাজিক মাধ্যমে তরুণীদের টার্গেট করে অনলাইন দেহ ব্যবসা, গ্রেপ্তার ৮

জুলাই গণহত্যার বিচারের রায় এ সরকারের আমলেই: আইন উপদেষ্টা

হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু

উত্তরাঞ্চলে ৪ দিনের সফর যাচ্ছেন তারেক রহমান, প্রশাসনকে অবহিত

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

বাংলাদেশকে সাড়ে ১০ হাজার কোটি টাকা দেবে বিশ্বব্যাংক

চট্টগ্রামে হাসিনা-কাদেরসহ ১৫ জনের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা