তপু রায়হান রাব্বি, ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে ঠাকুর বাখাই ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল সরকারের বিরুদ্ধে অভিযোগ ও মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও মব সৃষ্টির প্রতিবাদ জানান। তারা সংশ্লিষ্ট ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরার বরাবর স্মারকলিপি প্রদান করেন। একই স্মারকলিপি প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন বরাবর।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন বলেন, এ বিষয়ে পাঁচ বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট আসার পর ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে প্রধান শিক্ষক সহ অভিযুক্ত সহকারি শিক্ষক আব্দুল লতিফ তরফদার বর্তমানে ছুটিতে আছেন।
এবিষয়ে ফুলপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা বলেন, আমি সারাদিন জেলায় মিটিংয়ে ছিলাম। মাত্র আসছি। সংশ্লিষ্টদের সাথে আলোচনা চলছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তকারীরা এখনো রিপোর্ট প্রদান করেননি। রিপোর্ট প্রদানের পর আমি গত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল লতিফের ব্যক্তিগত ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার অভিযোগকে কেন্দ্র করে বিদ্যালয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় শিক্ষার্থীরা অভিযুক্ত দুই শিক্ষকের পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্কুল শাটডাউন ঘোষণা করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফিরোজ হোসেন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আন।
তবে এ বিষয়ে
অভিযোগ অস্বীকার করে সহকারি শিক্ষক আব্দুল লতিফ তরফদার বলেন, আমার মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পর তৃতীয় কোনো পক্ষ এ ধরনের আপত্তিকর ছবি প্রকাশ করেছে বলে লাইন কেটে দেন। পরে আবারও ফোন করলে তিনি রিসিভ করেননি।


















