কক্সবাজার ব্যুরো:সিলেট থেকে গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে ও দুই ভাইসহ চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার ২৬ নভেম্বর) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুল হাসানের আদালতে হাজির করা হয় তাদের। পরে শুনানি শেষে চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।গ্রেফতার চারজন হলেন- বদির ছেলে আব্দুল্লাহ শাওন আরমান ছোট ভাই আব্দুর শুক্কুর ও আব্দুল আমিন এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন।
কক্সবাজার আদালত পুলিশের পরিদর্শক আবদুল বাতেন মৃধা জানান, সম্প্রতি টেকনাফে সংঘটিত সহিংসতার ঘটনায় থানায় করা দুই মামলায় পুলিশ তাদের গ্রেফতার দেখিয়েছে। দুপুরে তাদের টেকনাফ আদালতে হাজির করা হয়।
পরে শুনানি শেষে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।এর আগে, গত ২৪ নভেম্বর মধ্যরাতে সিলেটের একটি আবাসিক হোটেল থেকে চারজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত বুধবার রাতে তাদের কক্সবাজার আনা হয়।

















