Friday , 15 July 2022 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

পদ্মা নদীতে বুয়েট ছাত্রের মৃত্যুর ঘটনায় মামলা, ১৫ বন্ধু গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
July 15, 2022 5:54 pm
পদ্মা নদীতে বুয়েট ছাত্রের মৃত্যুর ঘটনায় মামলা, ১৫ বন্ধু গ্রেপ্তার

ঢাকার দোহারের মৈনট পদ্মা নদীতে বুয়েট ছাত্র তারিকুজ্জামান সানির মৃত্যুর ঘটনায় মামলা করেছে নিহতের পরিবার। শুক্রবার রাতে দোহার থানায় মামলা দায়ের করে সানির পরিবার। এ ঘটনায় সানির সাথে মৈনটে ঘুরতে আসা আটককৃত ১৫ বন্ধুকে গ্রেপ্তার দেখিয়েছে দোহার থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল।

নিহত তারিকুজ্জামান সানি (২৫) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের ছাত্র ছিলেন। তিনি শরীয়তপুরের জাজিরা থানার বাসিন্দা হারুন-উর-রশিদের ছেলে। তবে সানি ঢাকার হাজারীবাগে থাকতেন বলে জানা গেছে।

দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, সানিসহ ১৬ জন বন্ধু মিলে বৃহস্পতিবার বিকেলে মৈনট পদ্মাপাড়ে ঘুরতে আসে। পাড়ে রাখা একটি ড্রেজার মেশিনের ওপরে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে পা পিছলে পড়ে যান সানি। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবগত করা হলে রাত থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস প্রধান কার্যালয় ও দোহার ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরিরা। রাতে অনেক খোঁজাখুঁজির পরও সানির সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকাল ১১টা ২৬ মিনিটে মৈনট ঘাট থেকে ওই বুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা।

ওসি মোস্তফা কামাল বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

বিএনপিতে চাঁদাবাজ-দখলবাজদের স্থান হবে না: আযম খান

লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ৫০ অভিবাসনপ্রত্যাশীর নিখোঁজ

সত্য ও বস্ত‌নিষ্ঠ সংবাদ প‌রি‌বেশ‌নের মাধ্যমেই একজন সাংবা‌দি‌কের পেশাগত দায়িত্বশীলতার প‌রিচয়

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

নির্বাচনের সকল কার্যক্রম ডিজিটাল করার প্রক্রিয়া চলছে: ইসি আলমগীর

ঢাকার বায়ুদূষণ রোধে হাইকোর্টের রুল

ভারতে বাংলাদেশি নাগরিক থাকলে বৈধ চ্যানেলে পাঠানোর অনুরোধ উপদেষ্টার

মন্ত্রণালয়গুলো দুর্নীতির ব্যারেজ খুলে রেখেছে: দুদক চেয়ারম্যান

শিশু আনিফার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বেনাপোলে ৭০ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার, পাচারকারী আটক