শুক্রবার , ৪ নভেম্বর ২০২২ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

টুইটারের সব কার্যালয় বন্ধ

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৪, ২০২২ ৫:০৮ অপরাহ্ণ

আজ শুক্রবার নিজেদের সব কার্যালয় অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে টুইটার। শুধু তা-ই নয়, কর্মীদের অভ্যন্তরীণ সিস্টেম অ্যাকসেস সুবিধাও বাতিল করা করেছে খুদে ব্লগ লেখার সাইটটি। ফলে কর্মীরা চাইলেও বিশেষ অনুমতি ছাড়া টুইটারের অভ্যন্তরীণ কোনো প্রযুক্তি ও সেবা ব্যবহার বা নিয়ন্ত্রণ করতে পারবেন না।

ছাঁটাই তালিকায় থাকা কর্মীর সংখ্যা জানা না গেলেও তা কয়েক হাজার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, এর আগে পরিচালনা ব্যয় কমাতে টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা জানিয়েছিলেন টুইটারের মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।

এক সপ্তাহ আগে টুইটারের মালিকানা গ্রহণ করেই সাইটটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগরওয়ালসহ শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন ইলন মাস্ক। টুইটারের দায়িত্ব নিয়ে প্রথমেই কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা জানান তিনি।

গতকাল বৃহস্পতিবার কর্মীদের কাছে এক মেইল বার্তা পাঠিয়েছিল টুইটার। সেখানে বলা হয়, টুইটারকে একটি সুস্থ-স্বাভাবিক পথে এগিয়ে নেওয়ার জন্য শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা ১২টায় বিশ্বব্যাপী কর্মী কমানোর প্রক্রিয়া শুরু হবে। যেসব কর্মীকে ছাঁটাই করা হবে, তাঁদের ব্যক্তিগত ই-মেইল ঠিকানায় পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। যাঁদের ছাঁটাই করা হবে না, তাঁদের অফিশিয়াল ই-মেইলের মাধ্যমে বিষয়টি অবহিত করা হবে।
সূত্র: রয়টার্স

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সীমান্ত সম্মেলনে গুরুত্ব পাচ্ছে সীমান্ত হত্যা ও অবৈধ অনুপ্রবেশ

খালেদাকে বিদেশ নিতে ফের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন

মানুষের কল্যাণে নীরবে যারা কাজ করছেন তাদের সম্মান দিন : প্রধানমন্ত্রী

পদ থেকে অব্যাহতি চাইলেন ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

চবিতে ফের ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া-পালটা ধাওয়া

চবিতে ফের ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া-পালটা ধাওয়া

চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য কমানো কঠিন: অর্থ উপদেষ্টা

আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকার শিগগিরই পদক্ষেপ নেবে: আসিফ মাহমুদ

২৮ জুন থেকে কমপ্লিট শাটডাউন: এনবিআর সংস্কার ঐক্য পরিষদ

রিট খারিজ, নাগরিক ঐক্যের মান্না নির্বাচনে অংশ নিতে পারবেন না

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন: রাষ্ট্রদূতকে তথ্য উপদেষ্টা