রবিবার , ২৪ এপ্রিল ২০২২ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ঢাকা কলেজে র‌্যাব-ডিবির অভিযান

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ২৪, ২০২২ ৫:৪৫ অপরাহ্ণ
ঢাকা কলেজে র‌্যাব-ডিবির অভিযান

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজে অভিযান পরিচালনা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও ডিবির সদস্যরা।

রোববার (২৪ এপ্রিল) বিকেল পাঁচটায় কলেজের আন্তর্জাতিক ছাত্রাবাসের ১০১ নম্বর কক্ষে অভিযান চালায় র‌্যাব।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযান শেষে দুটি মোবাইল সেট ও জহির হাসান জুয়েল নামের এক শিক্ষার্থীকে আটক করে নিয়ে যাওয়া হয়। আটক জুয়েল ঢাকা কলেজ ছাত্রলীগের সর্বশেষ কমিটির আহ্বায়ক কমিটির সদস্য ও কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

এ বিষয়ে ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. কামরুজ্জামান বলেন, আমি শুনেছি ছাত্রাবাসে ডিবি ও র‌্যাব সদস্যরা এসেছিলেন। এ সময় দুটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে। তবে কোনো শিক্ষার্থীকে আটক করে নেওয়া হয়েছে কি না সে সম্পর্কে আমি জানি না।

ছাত্রাবাসে অভিযান পরিচালনার ক্ষেত্রে তাদের অনুমতি দেওয়া হয়েছে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তারা আমার সঙ্গে কোনো কথা বলে আসেননি, সম্ভবত কলেজ অধ্যক্ষের সঙ্গে কথা বলে এসেছেন।

গত সোমবার রাত ও মঙ্গলবার নিউমার্কেটের দোকানমালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। এতে নাহিদ ও মোরসালিন নামে দুজনের প্রাণহানি এবং অর্ধশতাধিক মানুষ আহত হন। এ ঘটনায় অন্তত তিনটি মামলা দায়ের হয়েছে। যার মধ্যে একটির এক নম্বর আসামি বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসেন। বর্তমানে তিনি রিমান্ডে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

দেশের অর্থনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছিল: বাণিজ্য উপদেষ্টা

মহানগর হাসপাতাল ও নাজিরাবাজার মাতৃসদনে মিডওয়াইফারি সেবা চালু

৫ আগস্টকেই ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করা উচিত: জামায়াত আমির

সাবেক দুই মন্ত্রী ও সংসদ সদস্যের সম্পদ অনুসন্ধান করবে দুদক

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই রনির ব্যাংক হিসাব জব্দ

ডিসি, এডিসি ও ওসি প্রত্যাহার চান শিক্ষার্থীরা

ডিসি, এডিসি ও ওসি প্রত্যাহার চান শিক্ষার্থীরা

সেপ্টেম্বরের আগেই তফসিল ঘোষণা হতে পারে : সিইসি

চাকরি পাওয়া মুক্তিযোদ্ধার সন্তানদের তথ্য যাচাই করছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা

মোড়লদের রক্তচক্ষুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বাচনের দিকে বাংলাদেশ : নানক

শেখ হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে সাইদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি