Monday , 5 September 2022 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

প্রথম চালানে ভারতে গেল আট হাজার কেজি ইলিশ

প্রতিবেদক
Newsdesk
September 5, 2022 4:58 pm
প্রথম চালানে ভারতে গেল আট হাজার কেজি ইলিশ

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ মাছ রপ্তানির প্রথম চালান আজ সোমবার যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাঠানো হয়েছে। প্রথম দিনে একটি মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠান আট হাজার কেজি ইলিশ রপ্তানি করেছে। কেজি সাইজের প্রতি কেজি ইলিশ ১০ মার্কিন ডলার (৯৪৯ টাকা) দরে রপ্তানি হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় এ বছর ভারতে রপ্তানির জন্য ৪৯টি প্রতিষ্ঠানের অনুকূলে ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান ৫০ মেট্রিক টন করে ইলিশ রপ্তানি করতে পারবে।
বেনাপোল কাস্টম হাউস সূত্রে জানা গেছে, রপ্তানির প্রথম চালানে ইলিশবোঝাই ট্রাক সোমবার সন্ধ্যায় কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করেছে। প্রথম চালানে রপ্তানিকারক প্রতিষ্ঠান বরিশালের মাহিমা এন্টারপ্রাইজ। আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের এস আর ইন্টারন্যাশনাল। প্রথম চালানে প্রতি কেজি ইলিশ মাছ ১০ মার্কিন ডলারে রপ্তানি হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব ইলিশ রপ্তানি করতে হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে প্রিয় হলেও দেশের চাহিদা বিবেচনায় বিভিন্ন সময় রপ্তানি বন্ধ রাখে বাংলাদেশ সরকার। ২০১২ সালে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে এরপর বাংলাদেশ সরকার একাধিকবার ভারত সরকারকে শুভেচ্ছা উপহারস্বরূপ ইলিশ পাঠিয়েছে। গত দুই বছর আবার ইলিশ রপ্তানি হচ্ছে।

বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ আবদুল হাকিম বলেন, প্রথম দিনে প্রতি কেজি ১০ ডলার দরে আট মেট্রিক টন ইলিশ বেনাপোল বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে। পচনশীল পণ্য হওয়ায় ইলিশের চালানের শুল্কায়নসহ রপ্তানি কার্যক্রম দ্রুত করার জন্য কাস্টমসের মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে ডাবল মার্ডার মামলার প্রধান আসামি গ্রেপ্তার

টিসিবির জন্য এক কোটি লিটার সয়াবিন তেল কিনছে সরকার

টিসিবির জন্য এক কোটি লিটার সয়াবিন তেল কিনছে সরকার

আশুরা উপলক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে

টেকনাফে পৃথক অভিযানে আনুমানিক ৯ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪

ফুলপুরে শিক্ষকের গোপনাঙ্গের ছবি ফেসবুকে, পদত্যাগ দাবিতে স্কুল শাটডাউন —–

নিজের প্রতি খেয়াল রাখুন, নির্মূল হয়ে যাবেন না— ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি

‘রাউন্ড অব ১৬’ নিশ্চিত করল ১৩ দল, অপেক্ষা আরও ৩ দলের

রোহিঙ্গা সমস্যা সমাধানে পাশে থাকবে চীন: হুমায়ুন কবির

মাহমুদউল্লাহর ব্যাটে চড়ে চ্যাম্পিয়ন বরিশালের দুর্দান্ত জয়

১৭ কারাগারে হামলা, এখনও পলাতক ৭০ জঙ্গি: কারা মহাপরিদর্শক