Saturday , 25 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ফেসবুকে অনিয়ম দুর্নীতির খবর প্রকাশ: ইউএনওর চোটপাট

প্রতিবেদক
Newsdesk
July 25, 2026 1:17 pm

অপরাধচিত্র প্রতিনিধি :পঞ্চগড়ে সরকারি চাকরিজীবী হয়ে নিজেই ঠিকাদারির কাজ করার বিষয় নিয়ে সংবাদ প্রকাশের পর রীতিমতো চোটপাট শুরু করেছেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম।

ফেসুবকে সংবাদের বিষয়টিকে ‘নোংরামি’ অ্যাখ্যায়িত করে এ নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে পোস্ট করেছেন ইউএনও রবিউল ইসলাম। প্রতিবেদকের চাকরি খেয়ে দিতে সম্পাদক বরাবর কথিত আবেদন ফেসবুকে পোস্ট করেছেন। পোস্ট দিয়েছেন নিজের সাফাই গেয়ে কথিত প্রতিবাদ লিপির।

একজন ইউএনওর এমন কাণ্ড নিয়ে উপজেলা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় সাংবাদিকদের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে।  প্রজাতন্ত্রের একজন কর্মচারী হয়ে বিধি অনুযায়ী সামাজিক মাধ্যমে এমন প্রচারণা তিনি চালাতে পারেন কিনা, এমন প্রশ্নও দেখা দিয়েছে জনমনে।

স্থানীয় সাংবাদিকদের দাবি, ইউএনও তার অনিয়ম ও দুর্নীতির কর্মকাণ্ড ধামাচাপা দিতেই ফেসবুকে মামলা ও চাকুরিচ্যুত করার ভয়ভীতি দেখিয়ে সংবাদকর্মীদের টুঁটি চেপে ধরার চেষ্টা করছে। এ সংক্রান্ত নথিপত্র, উপজেলা প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা ও মিস্ত্রিদের কাছে থেকে তথ্য সংগ্রহ করে ও ভিডিও বক্তব্য অনুযায়ী সংবাদটি প্রকাশ হয়েছে।

পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বলেন, অনিয়ম ও দুর্নীতির  নিউজ করলে সংবাদকর্মীদের ভয় দেখানো হচ্ছে, যা সংবাদপত্রের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। ইউএনও’র বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

গত ১৮ ও ১৯ জুলাই বিভিন্ন গণমাধ্যমে বোদা উপজেলা প্রশাসনের উন্নয়নমুলক কাজ টেন্ডার না দিয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের ঠিকাদারি করা সংক্রান্ত সংবাদ প্রকাশ হয়।

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

সেনা হেফাজতে মোজাফফর : শহীদ জিয়া হত্যাকাণ্ডে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য

লাখো মানুষ রাস্তায় নেমেছে, সেখানে আমরা কেন সন্ত্রাস করব: আমীর খসরু

সেনাবাহিনী আবারও আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে: ড. ইউনূস

জামালপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কোমর পনিতে ডুবে আছে  চট্টগ্রামের বাঁশখালী : নিরাপদ আশ্রয়ের আশায় এখনো ছুটছে মানুষ

হবিগঞ্জে রাস্তা ভেঙে ঢুকছে পানি, ভেসেছে ১০ সড়ক

মিরপুরের সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ৫০০

বিএনপিকে নিশ্চিহ্ন করতে দেশে মহাতাণ্ডব শুরু হয়েছে: রিজভী

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

‘পরিণতি হাদির মতো হবে’বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে উড়ো চিঠিতে হুমকি

Share via
Copy link