Saturday , 2 April 2022 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মাইশার মৃত্যুতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদক
Newsdesk
April 2, 2022 12:57 pm
মাইশার মৃত্যুতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

দাবি পূরণে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। এই সময়ের মধ্য দাবি পূরণ না হলে কাল রোববার বেলা দুইটার পর আবার আন্দোলন শুরু করার কথা বলেছেন শিক্ষার্থীরা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের পক্ষে দাবিগুলো তুলে ধরেন কাউছার হাবীব নামের এক শিক্ষার্থী। তিনি প্রথম আলোকে বলেন, ৮ দফা দাবিতে বেলা ১১টায় ক্যাম্পাসে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে বসুন্ধরা আবাসিক এলাকার প্রগতি সরণির গেটে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

শিক্ষার্থীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলে আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান নিশ্চিত করতে হবে। বেপরোয়া ওভারটেক প্রতিরোধে রাস্তার সব জায়গায় সিসি ক্যামেরা লাগাতে হবে। হাফ পাসের বিষয়ে সব বাধ্যবাধকতা তুলে দিতে হবে। শিক্ষার্থীদের জন্য আলাদা গণপরিবহন দিতে হবে। নারীদের জন্য আলাদা বাস দিতে হবে। প্রস্তাবিত বাস রুট র‌্যাশনালাইজেশন দ্রুত বাস্তবায়ন করতে হবে।

 নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ সড়ক ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তোলা

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ সড়ক ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তোলা

রাজধানীর খিলক্ষেতে উড়ালসড়কে গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে সড়ক দুর্ঘটনায় নিহত হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা। তিনি ইংরেজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। ছুটির দিনে একটি অনুষ্ঠানে যোগ দিতে উত্তরার বাসা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাচ্ছিলেন। খিলক্ষেত উড়ালসড়ক দিয়ে ৩০০ ফুট যাওয়ার পথের ঢালে তিনি দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় দায়ী কাভার্ড ভ্যান চালকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম প্রথম আলোকে বলেন, শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে গাড়ির চালক সাইফুল ইসলাম (৪৪) ও তাঁর সঙ্গে থাকা মশিউরকে গ্রেপ্তার করা হয়েছে। সাইফুলের হালকা যান চালানোর লাইসেন্স ছিল। কিন্তু তিনি চালাচ্ছিলেন ভারী গাড়ি। মশিউর হলেন গাড়িতে থাকা মালামালের মালিকপক্ষের প্রতিনিধি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ফিরিয়ে দেওয়ার দাবি আলালের

৬ বছর পর ফিফার আর্থিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেল বাফুফে

একনেকে সাড়ে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য সরানো নিয়ে ট্রাইব্যুনালের রায় প্রকাশ

ঢাকায় ‘নিষিদ্ধ সংগঠনের’ ৪ সদস্য গ্রেপ্তার, ছিল গুপ্ত হামলার পরিকল্পনা

ওবায়দুল কাদেরসহ সাবেক ১৩ সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

চাঁপাইনবাবগঞ্জে সড়কে ডাকাতিকালে গণপিটুনিতে ডাকাত নিহত

ঢাকা-৫ আসনে ইপিজেড গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তারেক রহমান