Saturday , 7 May 2022 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

মাশরাফির পায়ে ২৭ সেলাই

প্রতিবেদক
Newsdesk
May 7, 2022 2:23 pm
মাশরাফির পায়ে ২৭ সেলাই

দুর্ঘটনার শিকার হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লেগে বাঁ পায়ে গুরুতর আঘাত পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।

আঘাত পাওয়ার পর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, মাশরাফির পায়ে ২৭টি সেলাই দেওয়া হয়েছে।

আজ ঢাকায় নিজের বাসভবনে এ দুর্ঘটনা ঘটে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর এখন তাঁকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে।

চোট–আঘাত যেন মাশরাফির পিছু ছাড়ছেই না। কদিন আগে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগটা খেলেছেন পিঠের চোটের সঙ্গে লড়াই করে। একদিন খেলা শেষে বাসায় ফেরার সময় বাইক দুর্ঘটনার শিকারও হয়েছিলেন তিনি।

অবশ্য চোট–আঘাতের সঙ্গে তাঁর বসবাসটা পুরোনোই। বিভিন্ন সময় চোটে পড়ে তাঁর দুই হাঁটুতেই অস্ত্রোপচার হয়েছে সাতবার।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

সিলেটে টিলা ধসে চাপা পড়া স্বামী-স্ত্রী-সন্তানের মরদেহ উদ্ধার

সংসদে এমপিরা টিপ নিয়ে কথা বলেন কিন্ত হিজাব বা দ্রব্যমূল্য নিয়ে কথা বলেন না।

সংসদে এমপিরা টিপ নিয়ে কথা বলেন কিন্ত হিজাব বা দ্রব্যমূল্য নিয়ে কথা বলেন না।

রাজধানীতে গাড়ির ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার

বাংলাদেশের ওপর ভ্রমণ সতর্কতা শিথিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

বিশেষভাবে প্রস্তুতকৃত জ্যাকেটে ফেন্সিডিল পাচার, গ্রেফতার ৪

২০২৬ সা‌লের হজ: প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই

গণতন্ত্রের বিকাশে স্বাধীন সাংবাদিকতার বিকল্প নেই: তথ্যমন্ত্রী

রাজধানীতে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম, কলেজছাত্রী নিহত