Wednesday , 2 November 2022 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

চট্টগ্রামে যুবলীগের প্রস্তুতি সভার আগে দুপক্ষে হাতাহাতি

প্রতিবেদক
Newsdesk
November 2, 2022 9:23 am
চট্টগ্রামে যুবলীগের প্রস্তুতি সভার আগে দুপক্ষে হাতাহাতি

চট্টগ্রামে এক প্রস্তুতি সমাবেশ শুরুর আগে যুবলীগের দুটি পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ক্লাবের সামনে রাখা সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার একটি চিঠির বক্স ভাঙচুর করা হয়।

যুবলীগের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১১ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশের কর্মসূচি নিয়েছে যুবলীগ। জানা গেছে, ঢাকার যুব সমাবেশের প্রস্তুতি হিসেবে আজ সকালে চট্টগ্রামে যুবলীগের এক প্রস্তুতি সভা ডাকা হয়। প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় যুবলীগ শেখ ফজলে নাঈমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। দুপুর পৌনে ১২টার দিকে কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানস্থলে পৌঁছালে স্থানীয় নেতা-কর্মীরা স্লোগান শুরু করেন। এ সময় দুটি প্রতিদ্বন্দ্বী পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

অভিযোগ উঠেছে, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ চট্টগ্রাম সম্পাদক নুরুল আজিম রনি ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাত্রি ওরফে সুজনের অনুসারীদের মধ্যে এই হাতাহাতি হয়েছে। দুজনেই যুবলীগের আগামী কমিটির সাধারণ সম্পাদক প্রত্যাশী। তবে তাঁদের অনুসারীরা হাতাহাতির অভিযোগ অস্বীকার করেছেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

আরও এক হত্যা মামলায় সালমান-আনিসুল-মামুন গ্রেফতার

গত ১ বছরে প্রায় ছয়শ কিশোরকে গ্রেফতার করেছে র‍্যাব

বিদায়ী বছরে সড়কে প্রাণ ঝরেছে ৮৫৪৩ জনের

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ৪ দিনের রিমান্ডে

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পিডি মুন্সী মো. হাচানুজ্জামান ৬ কোটি টাকার বিলে ঘুষ নেন দুই কোটি টাকা!

ঘূর্ণিঝড় ইয়াগির পর ভয়াবহ বন্যার কবলে মিয়ানমার, নিহত ৩৩

অভ্যুত্থানের পর মানুষ নতুন করে চিন্তার স্বাধীনতা পেয়েছে: ড. ইউনূস

পুলিশের চাকরি করে শত কোটি টাকার মালিক দুই ভাই: অনুসন্ধানের নির্দেশ

অগ্নিসংযোগ ও হামলায় উত্তাল থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে স্থায়ী সমাধান চান আপিল বিভাগ: প্রধান বিচারপতি