Sunday , 9 January 2022 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

প্রতিবেদক
Newsdesk
January 9, 2022 2:17 am
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্টে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। রোববার (৯ জানুয়ারি) দেশটির স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায়) ক্রাইস্টচার্চে ম্যাচটি শুরু হয়েছে।

এদিকে, বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন অনুমিতই ছিল। প্রথম টেস্টে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পাওয়া মাহমুদুল হাসান জয় খেলতে পারছেন না। তার জায়গায় এসেছেন মোহাম্মদ নাঈম। এছাড়া শেষ মুহূর্তে ইনজুরিতে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান। অন্যদিকে, নিউজিল্যান্ডও দলে একটি পরিবর্তন এনেছে। রাচিন রবীন্দ্রর পরিবর্তে খেলার সুযোগ পেয়েছেন ড্যারেল মিচেল।

এর আগে প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ৩২৮ রানে অলআউট করে দিয়েছিল টাইগাররা। এরপর নিজেরা করেছিল ৪৫৮ রান। জবাব দিতে নেমে ১৬৯ রানেই অলআউট হয়ে যায় কিউইরা।

পেসার এবাদত হোসেন চৌধুরী একাই নিয়েছেন ৬টি উইকেট। তার বিধ্বংসী বোলিংয়েই বাংলাদেশের সামনে জয়ের জন্য মাত্র ৪০ রানের লক্ষ্য দাঁড়ায়। ২ উইকেট হারিয়ে অনায়াসেই এই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

আগস্টে নতুন রাষ্ট্রপতি নির্বাচন, মির্জা ফখরুলকে নিয়েই সব আলোচনা

কর্মসূচি স্থগিত করল জামায়াত

সংস্কারের পর নির্বাচন, করলেন ৮৩ সুপারিশ

লড়াইয়ে আমাদের জিততেই হবে: রিজভী

ওয়ালটনে স্ট্র্যাটেজিক রিকভারি ও রিপোর্টিং এক্সিলেন্স শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক স্বামীর নির্যাতন থেকে বাঁচতে’ দুই সন্তান নিয়ে দিশেহারা এক স্কুল শিক্ষিকা

বড়দিন-থার্টি ফার্স্ট নাইটে রাজধানীজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

রিমান্ডে ৭৬ চেকে সই: ডিবির সাবেক কর্মকর্তাসহ ৪ জনকে সমন

কোটা সংস্কার আন্দোলনে বিএনপি-জামায়াত অস্ত্র নিয়ে মাঠে নামে: কাদের