Friday , 26 August 2022 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ঢাবির হলে ‘পচা খাবার’, ক্যান্টিনে তালা

প্রতিবেদক
Newsdesk
August 26, 2022 1:00 pm
ঢাবির হলে ‘পচা খাবার’, ক্যান্টিনে তালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হলের ক্যান্টিনে পচা খাবার দেওয়ার ‌অভিযোগে তালা দিয়েছেন হলটির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

জানা গেছে, শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে খাবার খেতে এসে ‘নষ্ট ভাতে পোকা পান’ শিক্ষার্থীরা। পরে ক্যান্টিনের রান্নাঘর থেকে আরও পঁচা খাবার উদ্ধার করে হলের বাগানে নিয়ে আসা হয়। এসময় শিক্ষার্থীদের সাথে ক্যান্টিনের ম্যানেজার মোবারক হোসেনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শিক্ষার্থীরা ক্ষুদ্ধ হয়ে তাকে মারতে উদ্যত হলে সিনিয়র শিক্ষার্থীরা তাদের থামায়।

শিক্ষার্থীদের অভিযোগ, ক্যান্টিনের সব খাবারই পচা এবং দুর্গন্ধযুক্ত। ভাতের নামে খাওয়ানো হচ্ছে চালের গুঁড়া। এ ছাড়া সবধরনের মাছ-মাংস ও তরি-তরকারি বাসি ও পচা। এসময় তারা ম্যানেজার মোবারককে অপসারণ এবং ক্যান্টিন পরিষ্কার ও মানসম্মত করার আগ পর্যন্ত তালাবদ্ধ রাখার হুঁশিয়ারি দেন।

এসময় শিক্ষার্থীরা রান্না করা ভাত খোলা পাশেই রাখা আছে বাসন ধোয়া হচ্ছে বলেও দেখান। তারা বলেন, এই পানি সহজেই ভাতে গিয়ে পড়ছে। এছাড়াও ভাতের পোকাও দেখান তারা। রান্না করা মুরগির মাংসে পালকও পাওয়া যায়। এছাড়াও ফ্রিজের ভেতরের বেশিরভাগ খাবারই পচা এবং নষ্ট।

শিক্ষার্থীদের জেরার মুখে ক্যান্টিন ম্যানেজার মোবারক পচা চালের বস্তা দোকানদার ভুল করে দিয়ে গেছে দাবি করেন। এছাড়াও পঁচা মাংসের প্যাকেটের বিষয়ে বলেন, ‘এটি কোনও শিক্ষার্থী ক্যান্টিনের ফ্রিজে রেখে গেছে।’

ঘটনার এক পর্যায়ে কবি জসীম উদ্দীন হলের প্রাধ্যক্ষ ড. মুহাম্মদ আব্দুর রশীদ, হাউজ টিউটর ড. মো. জহিরুল ইসলাম, হল ছাত্রলীগের সভাপতি ওয়ালিউল সুমন ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এসে শিক্ষার্থীদের যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শান্ত করেন।

হল প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ নষ্ট খাবার দেখেন এবং রান্না করা পালকযুক্ত মুরগী ক্যান্টিন ম্যানেজারকে খেতে বলেন। তিনি বলেন, ‘এসব খাবার শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। অপরাধীকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।’ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যান্টিন বন্ধ থাকবে বলে জানান তিনি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড

সিসি ক্যামেরার বন্ধ করে ব্যাংকের সিন্দুক কেটে টাকা চুরি

অস্ত্র উদ্ধার অভিযানে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন: ডিএমপি

আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রস্তুতি নিচ্ছে পুলিশ : আইজিপি

‘ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’: কাদের

বিএনপির শীর্ষ নেতাদের বিচারে সরকার হস্তক্ষেপ করছে না: আইনমন্ত্রী

বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা, বান্ধবী বুশরা গ্রেফতার

চীনে পথচারীদের ওপর গাড়ি, নিহত ৩৫

আগামী ১ জানুয়ারি বয়স ১৮ হলে ভোটার হওয়ার আহ্বান ইসির

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ৩ বছরের শিশু জীবিত উদ্ধার