Saturday , 24 September 2022 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বিদায়বেলায় অঝোর কান্না ফেদেরারের, কেঁদে ফেললেন ‘শত্রু’ নাদালও

প্রতিবেদক
Newsdesk
September 24, 2022 6:42 am
বিদায়বেলায় অঝোর কান্না ফেদেরারের, কেঁদে ফেললেন ‘শত্রু’ নাদালও

চোখের জলে বিদায় রজার ফেদেরারের। পেছনে দাঁড়িয়ে অশ্রু সামলানোর চেষ্টা করছেন পেশাদার টেনিস ক্যারিয়ারে ফেদেরারের সবচেয়ে বড় ‘শত্রু’ রাফায়েল নাদাল। ‘ফেদাল’ (ফেদেরার-নাদালকে একসঙ্গে এই নামে ডাকা হয়)-এর সেই বন্ধুত্ব, আবেগের বিস্ফোরণে কেঁদে ফেললো টেনিস দুনিয়াও। মনে রাখার মতো এক দৃশ্যের অবতারণা হলো লেভার কাপে শুক্রবার রাতে।

লন্ডনের ও’টি এরিনার মঞ্চ তৈরি ছিল ফেদেরারের জন্য। সুইস টেনিস কিংবদন্তির ২৪ বছরের পেশাদার ক্যারিয়ার যে শেষ হলো এদিন, রাফায়েল নাদালের সঙ্গে দ্বৈত ম্যাচ দিয়ে। সেই নাদাল, যিনি ফেদেরারের ২০টি গ্র্যান্ড স্লাম ছাড়িয়ে ২২টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডের মালিক এখন।

তবে পেশাদার ক্যারিয়ারের শেষ ম্যাচটা জিতে নিজের সাম্রাজ্যকে বিদায় জানাতে পারেননি ২০ বারের গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন ফেদেরার। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টিম ওয়ার্ল্ডের ফ্রান্সেস টিয়াফো এবং জ্যাক সকের বিপক্ষে ৪-৬, ৭-৬ (৭/২), ১১-৯ ব্যবধানে হেরে গেছেন ফেদেরার-নাদাল।

ডাবলস ম্যাচ শেষ হওয়ার পর দর্শকদের অভিবাদন জানানোর সময় কেঁদে ফেলেন ‘সুইস সম্রাট’। পেশাদার টেনিস ক্যারিয়ারের সবথেকে বড় ‘শুত্রু’র সেই বিদায় মুহূর্তে চোখের জল ধরে রাখতে পারেননি নাদালও। চোখের জল মুছতে দেখা যায় ২২টি গ্র্যান্ডস্ল্যাম তারকাকে।

ফেদেরার থামলেন। হাততালি শুরু হলো। সমর্থকদের হাততালি, চিৎকারে থামতে বাধ্য হলেন সুইস কিংবদন্তি। সেই চিৎকারের উপরে নিজের গলা নিয়ে গিয়ে (মাইকের সাহায্যে) তিনি বলেন, ‘আমার জন্য এত মানুষ চিৎকার করছে। এ এক অদ্ভুত পাওয়া। আশা করছি আমি ভালোই করেছি। অন্তত কথা তো বলতে পারছি (ফোঁপাতে ফোঁপাতে)। সকলে এখানে রয়েছে। খুব ভালো লাগছে। আমার মেয়েরা, ছেলেরা, স্ত্রী, সকলে রয়েছে।’

থেমে গেলেন। পারলেন না কান্না আটকাতে। কাঁদতে কাঁদতে বলেন, ‘ও (স্ত্রী মিরকা ফেদেরার) অনেক আগেই আমাকে থামিয়ে দিতে পারতো। কিন্তু ও সেটা করেনি। আমাকে খেলার জন্য অনুপ্রেরণা দিয়েছে।’

এরপর আর পারলেন না কথা বলতে। কান্না বাঁধ ভাঙলো। কোনও মতে পরিবারকে আরও একবার ধন্যবাদ জানিয়ে বলা শেষ করলেন। টেনিসে একটি যুগের সমাপ্তি হলো।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সাবেক দুই এমপিসহ আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

কেরানীগঞ্জে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, প্রাণ গেল ৩ জনের

রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাওয়া নারীকে বাঁচালেন পুলিশ সদস্য

‘পুলিশের কোনো সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে ব্যবস্থা নেওয়া হবে’

৬ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬০ শিক্ষার্থী : যাত্রী কল্যাণ সমিতি

টিকে গেলেন হাসনাত, বাদ পড়লেন মুন্সী

ইশরাকের শপথ নিয়ে সিদ্ধান্ত ইসিকেই নিতে বললো আপিল বিভাগ

রাষ্ট্রীয় সম্মানি ভাতা পাচ্ছে ৮৬ হাজারের বেশি ধর্মীয় প্রতিষ্ঠান

উল্টো রথ টানার মধ্য দিয়ে সম্পন্ন হলো রথযাত্রা উৎসব

সিলেটে আবারও একজনের করোনাভাইরাস শনাক্ত