Wednesday , 2 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
October 2, 2024 8:36 pm

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় পল্লবী থানায় করা এক মামলায় যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ অক্টোবর) পল্লবী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- বাউনিয়া এ ব্লকের যুবলীগের সভাপতি আব্দুর রহমান ওরফে সুজন, সি ব্লকের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন খান ও সদস্য সোহেল।

গত ৪ আগস্ট মিরপুরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নিয়েছিলেন মো. ইমরান। এ সময় তাদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। তাদের ছোড়া গুলিতে ভিকটিম ইমরান গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ইমরানের মা বাদী হয়ে ২৭ আগস্ট পল্লবী থানায় মামলা করেন। মামলার তদন্তে ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে ইমরানের ওপর হামলায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ।

গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়।

সর্বশেষ - রাজনীতি