Sunday , 8 May 2022 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সেই টিটিইকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

প্রতিবেদক
Newsdesk
May 8, 2022 11:34 am
সেই টিটিইকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

রেলের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামকে বরখাস্তের আদেশ প্রত্যাহার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রোববার দুপুর ১২টায় ঈশ্বরদী রেলওয়ে জংশনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহিদুল ইসলাম।

একই তথ্য দিয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, পাকশীর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকে শোকজ করা হবে।

রোববার দুপুরে রেলভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান রেলমন্ত্রী।

বৃহস্পতিবার দিবাগত রাতে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়া তিন যাত্রীকে বিনা টিকিটে রেলভ্রমণের দায়ে জরিমানা করেন টিটিই শফিকুল ইসলাম।

আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের এসি কামরায় চড়ে ঢাকায় ফিরছিলেন তারা।

পরে বৃহস্পতিবার রাতে ‘যাত্রীর সঙ্গে অসদাচরণের’ অভিযোগে টিটিই শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে রেলওয়ে কর্তৃপক্ষ।

বরখাস্ত হওয়া টিটিই মো. শফিকুল ইসলাম রেলওয়ে জংশন ঈশ্বরদীর টিটিই হেডকোয়ার্টারের সঙ্গে যুক্ত হন।

ঘটনার পর দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন রেলমন্ত্রী। ওই তিন যাত্রী তার আত্মীয় নন বলে বক্তব্য দেন মন্ত্রী।

এর পর পরই জানা যায়, বিনা টিকিটে ট্রেনে উঠে পড়া যাত্রীরা রেলমন্ত্রীর স্ত্রীর নিকটতম আত্মীয়। যাত্রী ইমরুল কায়েসের মা রেলমন্ত্রীর স্ত্রীর মামাতো বোন।

এরই মধ্যে পুরো বিষয়টি তদন্তে শনিবার রেলের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে পাকশীতে আজ ওই তিন যাত্রী ও টিটিইর সঙ্গে কথা বলছেন তদন্ত কমিটির সদস্যরা।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

দ্রুত সংস্কার ও নির্বাচনের সংকল্প ড. ইউনূসের

হাসপাতাল থেকে আজ ছেলে তারেক রহমানের বাসায় যাবেন খালেদা জিয়া

ধানমণ্ডিতে অর্ণবের রহস্যমৃত্যু: সম্পত্তির দ্বন্দ্বে হত্যার অভিযোগ

“‘অতিরঞ্জিত নয়, বাস্তবতা বিবেচনায় নিয়ে তথ্যভিত্তিক কথা বলুন’”— প্রধানমন্ত্রী

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়াচ্ছে ৪৯টি ভারতীয় গণমাধ্যম

মাথায় পাঁচটি সেলাই লাগলেও শঙ্কামুক্ত মোস্তাফিজ

দেশ পুনর্গঠনে মার্কিন সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

প্রাথমিকে ৪৬ হাজার শিক্ষক নিয়োগের কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী