Saturday , 5 November 2022 |
শিরোনাম:

কুমিল্লার নাংললকোট উপজেলা হিসাব রক্ষকের বিরুদ্ধে ঘোষ দুর্নীতির অভিযোগ।। এম এ মতিন মাসুম। কুমিল্লা ব্যাুরো। সরকারি সিদ্ধান্তে বেতন বাড়লেও সেই বাড়তি বেতনের পে-ফিক্সেশন করাতে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা হিসাবরক্ষণ অফিসে ফাইলপ্রতি ৫০০ টাকা করে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। শুধু পে-ফিক্সেশন নয়, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের নতুন পেনশন ফাইল নিষ্পত্তিতেও ২০ হাজার টাকার বেশি দাবি করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। চাহিদামতো টাকা না দিলে নানা অজুহাতে ফাইল আটকে রেখে সেবাগ্রহীতাদের হয়রানি করা হয় বলে জানা গেছে। এসব অভিযোগের কেন্দ্রে রয়েছেন উপজেলা হিসাবরক্ষণ অফিসের সুপারভাইজার এম এম মোহাইমেন। তাঁর বিরুদ্ধে ফাইলপ্রতি অর্থ দাবি এবং টাকা না দিলে কাজ বিলম্বিত করার অভিযোগ তুলেছেন একাধিক সরকারি কর্মকর্তা ও শিক্ষক নেতা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের ঘোষিত বেতন বৃদ্ধির পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে-ফিক্সেশন করতে প্রয়োজনীয় কাগজপত্রসহ হিসাবরক্ষণ অফিসে আবেদন জমা দিতে হয়। অভিযোগ রয়েছে, এসব ফাইল যাচাই ও নিষ্পত্তির জন্য প্রতিটি ফাইলে ৫০০ টাকা করে দিতে হয়; টাকা দিতে না চাইলে ফাইল দিনের পর দিন আটকে রাখা হয়। সম্প্রতি এক সরকারি কর্মকর্তার পে-ফিক্সেশন ফাইলের কাজ সম্পন্ন হওয়ার পর তাঁর কাছে ৫০০ টাকা দাবি করা হয় বলে অভিযোগ উঠেছে। ওই কর্মকর্তার দাবি, সরাসরি টাকা না চেয়ে ইঙ্গিতপূর্ণ ভাষায় অর্থ চাওয়া হয়; একপর্যায়ে বলা হয়, ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’ বিব্রতকর পরিস্থিতি ও হয়রানি এড়াতে শেষ পর্যন্ত তিনি টাকা দিতে বাধ্য হন। হিসাবরক্ষণ অফিসের আওতায় নাঙ্গলকোটে প্রায় ১ হাজার ৪০০ সরকারি কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা উত্তোলন করেন। অভিযোগ অনুযায়ী, সবার পে-ফিক্সেশন ফাইলে ৫০০ টাকা করে নেওয়া হলে এর পরিমাণ দাঁড়ায় প্রায় সাত লাখ টাকা। তবে সবাইকেই একইভাবে অর্থ দিতে হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে, নতুন পেনশন ফাইল নিষ্পত্তির ক্ষেত্রেও ভোগান্তির অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের দাবি, পেনশন ফাইল ছাড় করাতে ২০ হাজার টাকার বেশি দাবি করা হয়। চাহিদামতো টাকা না পেলে কাগজপত্রে ত্রুটি দেখিয়ে ফাইল আটকে রাখা হয়, ফলে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্য পেনশন পেতে দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক সরকারি কর্মকর্তা ও শিক্ষক নেতা বলেন, “হিসাবরক্ষণ অফিসে গেলে এমন আচরণ করা হয়, যেন আমরা তাঁদের কাছে টাকা জমা রেখেছি। টাকা না দিলে নানা অজুহাতে হয়রানি করা হয়, কাগজপত্রে সমস্যা আছে বলে ফাইল আটকে রাখা হয়। অথচ টাকা দিলে দ্রুত কাজ হয়ে যায়।” তাঁদের মতে, সরকারি দপ্তরে সেবা নিতে এসে এভাবে অর্থ দাবি করা অনৈতিক এবং বিশেষ করে অবসরপ্রাপ্তদের পেনশন নিয়ে এমন হয়রানি অত্যন্ত দুর্ভাগ্যজনক। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সুপারভাইজার এম এম মোহাইমেন প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। তবে তাঁর কাছ থেকে অভিযোগগুলোর বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নাঙ্গলকোট উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল মালেক। তিনি বলেন, “আমাদের অফিসে কাউকে আসতে হচ্ছে না। তাঁরা অনলাইনে বসেই প্রয়োজনীয় কাগজপত্র লিপিবদ্ধ করবেন। এরপর আমরা সেগুলো যাচাই করে সাবমিট করব।” প্রতিটি ফাইলে ৫০০ টাকা নেওয়ার অভিযোগকে তিনি ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেন।

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত – ২,আহত ৩

পবায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সোহেল রানা গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

মধুপুরের বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ

ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আদালতের রায় অমান্য করে ফুলপুরে জমি দখলের চেষ্টার অভিযোগ

কুমিল্লায় মহাসড়কে মিছিল ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার।।

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা

বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে বরিশাল মিছিলের নগরীতে পরিণত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে আসছেন দলটির নেতা-কর্মীরা। নগরীর বিভিন্ন সড়কে বিএনপির একাধিক মিছিল…

সমাবেশস্থল যেন বিএনপির উৎসবের মঞ্চ

বরিশালে বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে বৃহস্পতিবার (৩ নভেম্বর) থেকেই বিভিন্ন জেলা, উপজেলা থেকে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যা নামতেই বরিশাল বেলস পার্কে অবস্থান নেন নেতাকর্মীরা। বিভিন্ন…

ফখরুলসহ কেন্দ্রীয় নেতারা বরিশালে, ছাত্রলীগের মহড়া

বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে বরিশাল পৌঁছেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় ঢাকা থেকে বিমানযোগে বরিশাল পৌঁছান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় নেতারা।…

বিএনপির সমাবেশ ঘিরে বিচ্ছিন্ন বরিশাল

সড়কে থ্রি হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বরিশালে দুদিনের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) ভোর থেকে এ ধর্মঘট শুরু হয়। আজ থেকে দুই দিন বরিশাল বিভাগ থেকে…

রংপুর সিটি নির্বাচন ২৭ ডিসেম্বর

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং ইভিএমে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল আগামী সোমবার…

নৌকাকে ৩ হাজার ভোটে হারিয়ে প্রথম নারী চেয়ারম্যান মাকসুদা

কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোসা. মাকসুদা আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মহিচাইল ইউনিয়ন পরিষদে সর্বপ্রথম নারী চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন। তিনি…

গরু চুরির মামলায় গ্রেপ্তার বাবলীকে ছাত্রলীগ থেকে অব্যাহতি

গরু চুরির মামলায় গ্রেপ্তার ঢাকা জেলা উত্তর শাখা ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক বাবলী আক্তারকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি…

চট্টগ্রামে যুবলীগের প্রস্তুতি সভার আগে দুপক্ষে হাতাহাতি

চট্টগ্রামে যুবলীগের প্রস্তুতি সভার আগে দুপক্ষে হাতাহাতি

চট্টগ্রামে এক প্রস্তুতি সমাবেশ শুরুর আগে যুবলীগের দুটি পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ক্লাবের সামনে রাখা সুপ্রভাত…

শতাধিক উপজেলা-পৌরসভা-ইউপিতে ভোটগ্রহণ চলছে

শতাধিক উপজেলা-পৌরসভা-ইউপিতে ভোটগ্রহণ চলছে

উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ পর্যায়ে সারা দেশে শতাধিক সাধারণ ও উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এদিন মধ্যরাত থেকে…

পদ্মা সেতু পর্যন্ত পৌঁছালো পরীক্ষামূলক ট্রেন

পদ্মা সেতু পর্যন্ত পৌঁছালো পরীক্ষামূলক ট্রেন

বহুল প্রত্যাশার পদ্মা বহুমুখী সেতুর ওপর দিয়ে যান চলাচল শুরু হয়েছেঅনেক আগেই। এবার অপেক্ষা সেতুর নিচ দিয়ে ট্রেন চলাচলের। অবশেষে সেই অপেক্ষারও শেষ হতেযাচ্ছে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ভাঙ্গা…