Saturday , 18 April 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

প্রতিবেদক
Newsdesk
April 18, 2026 6:08 pm

আন্তর্জাতিক ডেস্ক :

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। শনিবার দেশটির ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নেওয়ায় হরমুজে জাহাজ চলাচল ‘আগের অবস্থায় ফিরে যাবে’।

ইসরায়েল ও লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর গত শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান।

আব্বাস আরাগচি বলেন, ‘লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতি চলাকালীন সময়ের জন্য হরমুজ প্রণালি দিয়ে সব প্রকার বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা হলো।’

এরপর এক প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের বন্দরে অবরোধ চলবে। তিনি বলেন, ‘হরমুজ সম্পূর্ণ উন্মুক্ত ও ব্যবসার জন্য প্রস্তুত। তবে ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত ওয়াশিংটন ইরানের বন্দরে অবরোধ বজায় রাখবে।’

এরপর ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে জানান, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়া হবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

দেশে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ট্রাকভাড়া বেড়েছে ২০ থেকে ৩০ শতাংশ

হত্যাচেষ্টা মামলায় শমী কায়সার-তাপস তিন দিনের রিমান্ডে

১৭তম শিক্ষক নিবন্ধনধারী:  সচিবালয় অভিমুখে যাত্রায় পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ইতালি থেকে মায়ের জানাজা পড়তে এসে নরসিংদীর সড়কে মৃত্যু

সচিবের সঙ্গে দুর্ব্যবহারের জেরে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতি ১২ হাজার কোটি টাকা: ইএবি

সঙ্কটময় পরিস্থিতি, সমাধানের পর তফসিল দিন: নাহিদ

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

পিআর পদ্ধতি দাবির পেছনে নির্বাচন পেছানোর ‘ষড়যন্ত্র’ দেখছেন সালাহউদ্দিন

আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকান্ড করলে বিএনপিকে খেসারত দিতে হবে : হানিফ