Thursday , 20 August 2026 |
শিরোনাম:

মির্জাগঞ্জে ফিরোজ আলম গোলদারের সমর্থনে মতবিনিময় সভা, উন্নয়নের আশ্বাস

টেকনাফে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ছাত্রদল নেতার বড় ভাইকে অপহরণের অভিযোগ

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, মৃত্যুর সঙ্গে লড়ছেন মা-ছেলে

টেকনাফে পৃথক অভিযানে আনুমানিক ৯ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪

আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন প্রকৌশলী রেজা

শরণখোলায় ভাড়া বাসায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ, নিখোঁজ সঙ্গে থাকা ব্যক্তি

প্রবাসীর বাড়ির প্রবেশপথে বেড়া দেওয়ায় চলাচল বন্ধ : অভিযোগ জামায়াত নেতা আবদুল হাই শিকদারের বিরুদ্ধে

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

কলকাতার নিউমার্কেটের ঘটনায় হোটেলের ইজারাদার গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
August 20, 2026 3:34 pm

আন্তর্জাতিক ডেস্ক :

কলকাতার নিউমার্কেট এলাকার হোটেল ‘শিখা ইনে’ অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির লিজ-হোল্ডার আবু জাফরকে গ্রেপ্তার করা হয়েছে ৷ বুধবার (১৯ আগস্ট) গভীর রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় তদন্তকারী দল।৷পরে তাকে গ্রেপ্তার করা হয়। ৷

পুলিশ সূত্রে খবর, এন্টালি থানা মেন মার্কেট থেকে আবু জাফরকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি জোড়াসাঁকো এলাকায়। অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির পরিচালন ব্যবস্থা, লিজ সংক্রান্ত নথি এবং নিরাপত্তা ব্যবস্থার একাধিক দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সেই তদন্তের সূত্র ধরেই আবু জাফরের ভূমিকা সামনে আসে বলে পুলিশ সূত্রে খবর। ৷

তদন্তের স্বার্থে আরও দু’জন হোটেলকর্মীকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। তাদের মধ্যে একজন উল্টোদিকের যাপন নামক হোটেলের ম্যানেজার, অন্যজন ওই হোটেলেরই এক কর্মী। জানা গেছে, এই যাপন হোটেলেরও লিজ হোন্ডার আবু জাফর।

উল্লেখ্য, মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ছয় পুরুষ, দুই নারী, এক শিশুসহ ৯ জনের মৃত্যু হয়। তাদের মধ্যেই সাত জন বাংলাদেশের নাগরিক এবং দুই জন ভারতীয়। প্রাথমিকভাবে জানা যায়, এসি মেশিনে বিস্ফোরণ বা শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। পরে আগুন হোটেলের অন্তত চারটি ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের সঙ্গে পাল্লা দিয়ে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া । সেই ধোঁয়াতেই অনেকেই অসুস্থ হয়ে পড়েন। ৷

ঘটনার তদন্তে লালবাজারের তরফে বিশেষ তদন্তকারী দল বা সিট স্পেশাল ইনভেস্টিগেটিভ গঠন করা হয় । তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (ডিটেকটিভ ডিপার্টমেন্ট) । অগ্নিকাণ্ডের উৎস থেকে শুরু করে বিল্ডিংয়ের অগ্নিনির্বাপণ ব্যবস্থা, সব দিক খতিয়ে দেখছে সিট।

ঘটনার জেরে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে নিউ মার্কেট থানা। অনিচ্ছাকৃত খুনের ধারা(১০৫ বিএনএস), অপরাধমূলক ষড়যন্ত্রের(৬১ বিএনএস) এবং সমবেতভাবে অপরাধ(৩/৫ বিএনএস) ধারায় মামলা রুজু করা হয়েছে। দমকলের তরফ থেকে একটি অভিযোগ করা হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত
খুনি মোশতাকের প্রতি ঢাবি অধ্যাপকের শ্রদ্ধা, তোলপাড়

খুনি মোশতাকের প্রতি ঢাবি অধ্যাপকের শ্রদ্ধা, তোলপাড়

দানা আঘাত হানতে পারে মধ্যরাতে, ১৪ জেলা জলোচ্ছ্বাসের আভাস

নির্বাচন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

আসাদুজ্জামান খান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকের মামলা

জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি তুহিন, সম্পাদক মামুন

বিসিবি থেকে পদত্যাগ করলেন খালেদ মাহমুদ সুজন

দেশের মানুষ পরিবর্তন চায় : তারেক রহমান

ক্ষমতায় আসলে স্কুলে ক্রীড়া অধ্যায় বাধ্যতামূলক হবে: তারেক রহমান

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ১৫ শতাংশে নামিয়ে আনার চেষ্টা চলছে: বাণিজ্য উপদেষ্টা

অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক