সোমবার , ১০ মার্চ ২০২৫ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১০, ২০২৫ ১:১৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন। রোববার (৯ মার্চ) প্রধামন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেন লিবারেল পার্টির প্রেসিডেন্ট সচিত মেহরা।

মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। তিনি ব্যাংক অব ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছিলেন।

রোববার সদস্যদের ভোটে লিবারেল পার্টির নতুন নেতা বাছাই হয়। এতে মার্ক কার্নি ১ লাখ ৩১ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পেয়েছেন ১১ হাজার ১৩৪ ভোট।

এদিকে টানা ৯ বছর ক্ষমতায় থাকার পর গত জানুয়ারি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ট্রুডো। এরপর তার উত্তরাধিকার বাছাইয়ের জন্য ৯ মার্চ দিন ধার্য করা হয়েছিল।

কানাডার রাজনৈতিক ব্যবস্থায় হাউস অব কমন্সের সবচেয়ে বড় দল হিসেবে যিনি লিবারেল পার্টির প্রধান হবেন, দেশটির প্রধানমন্ত্রীও হন তিনি। এ হিসেবে মার্ক কার্নি নির্বাচনের আগ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

৬ দিনের রিমান্ডে গোলাম দস্তগীর গাজী

নির্বাচনী রোডম্যাপ দাবিতে জেলায় জেলায় বিএনপির সমাবেশ শুরু

অতীত ভুলে র‌্যাব সদস্যদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে আরও পর্যালোচনার আহ্বান শিক্ষামন্ত্রীর

আসছে রাফি মামুনের পরিচালনায় নতুন নাটক ‘ইবাদত’

মিয়ানমারে নিহতের সংখ্যা ছাড়াতে পারে হাজার : ইউএসজিএস

র‍্যাব কোনো ব্যক্তির ভুল-ত্রুটির দায় নেবে না: বেনজীর প্রসঙ্গে নতুন ডিজি

গণতান্ত্রিক শক্তির ঐক্যের ওপর নির্ভর করবে সংলাপের সাফল্য: আলী রীয়াজ

নরসিংদীতে স্বামীর দেওয়া আগুনে স্ত্রী-সন্তানসহ দগ্ধ ৫

ডিবি পুলিশ সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা