Monday , 6 January 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ডিবি পুলিশ সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
January 6, 2025 6:20 pm

নিজস্ব প্রতিবেদক :

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করবে না। তাদের অবশ্যই জ্যাকেট পরিধান করতে হবে এবং আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরের ডিবি কার্যালয় পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আয়নাঘর বলতে ডিবিতে কোনো কিছু থাকবে না। এখানে কোনো ভাতের হোটেলে থাকবে না।”

তিনি বলেন, “আইনের বাইরে তারা কোনো কাজ করবে না। আইনের বাইরে যদি আমিও কোনো কাজ করতে আদেশ দেই তারা যেন তা না করে।”

এসআই নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়নি উল্লেখ করে তিনি বলেন, “আমি যদি কোনো দুর্নীতি করি, তাহলে আপনারা প্রকাশ করে দেন। আমার কোনো আপত্তি নেই।”

ভারতের গণমাধ্যমে অপপ্রচার কমে গেছে জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশের মিডিয়াগুলো সত্য সংবাদ প্রকাশ করায় ইন্ডিয়ান মিডিয়ার অপপ্রচার অনেক কমে গেছে। গণমাধ্যম সত্য প্রকাশ করলে আমাদেরও সুবিধা হয়। এ কারণে প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য গণমাধ্যমকে অনুরোধ করছি। প্রকৃত ঘটনা সঠিকভাবে তুলে ধরলে কেউই দেশের বিরুদ্ধে অপপ্রচার করে কিছু করতে পারবে না।”

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায়

চালু হলো দেশের প্রথম ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট

শ্বাসকষ্ট মানেই অ্যাজমা নয়, হতে পারে হার্টের রোগের সংকেত

ডিসেম্বরে সারা দেশে ২৩৬০ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে নিহত আট

১৫ বছর সবাই চাটুকারিতা নিয়ে ব্যস্ত ছিল: উপদেষ্টা এম সাখাওয়াত

ইভিএম কেনায় অনিয়মের অভিযোগ, ইসিতে দুদকের অভিযান

২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার

ক্ষমতাচ্যুতির দুই বছর: ৫ অগাস্ট ‘ভার্চুয়ালি সামনে আসছেন’ হাসিনা

গণতন্ত্রের উত্তরণের পথে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

পিজেএফ নেতৃবৃন্দের সঙ্গে আলতাফ হোসেন চৌধুরীর মতবিনিময়