বৃহস্পতিবার , ৮ মে ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ভারতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে: জয়শঙ্কর

প্রতিবেদক
Newsdesk
মে ৮, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের বিরুদ্ধে যদি সামরিক পদক্ষেপ নেওয়া হয়, তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বৃহস্পতিবার (৮ মে) সকালে ভারত সফরে আসা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক বৈঠকে এস জয়শঙ্কর এই বিবৃতি দেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২২ এপ্রিল পহেলগাম হামলার পর, ভারত ৭ মে সীমান্ত পার হয়ে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে হামলা চালায়।

তিনি আরও বলেন, আমরা উত্তেজনা বাড়াতে চাই না। তবে যদি আমাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হয় তাহলে আমরা খুব কড়া জবাব দেব তাতে কোনো সন্দেহ নেই।

এস জয়শঙ্কর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে বলেন, প্রতিবেশী ও ঘনিষ্ঠ অংশীদার হিসেবে পরিস্থিতি সম্পর্কে আপনার ভালো ধারণা থাকা জরুরি।

এদিকে ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা শতাধিক। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাজনৈতিক দলগুলোর সঙ্গে করা বৈঠকে এমন তথ্য জানিয়েছেন। পহেলগাম হামলার প্রতিশোধ নিতেই পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় ভারত।

রাজনাথ সিং আরও জানিয়েছেন, ভারতের এই অপারেশন চলমান। অর্থাৎ যে কোনো হামলার জবাব দিতে দেশটি প্রস্তুত।

তিনি বলেন, ভারত সরকার আর হামলা চালাতে চায় না। তবে শত্রুর চালানো যে কোনো হামলার পাল্টা জবাব দেওয়া হবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মায়ের বিরুদ্ধে যমজ সন্তানকে ‘চুবিয়ে’ মারার অভিযোগ

রেকর্ড গড়লেন ইমরান খান

রেকর্ড গড়লেন ইমরান খান

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের পুরাতন লোহা বিক্রির নামে দেড় কোটি টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সংকটাপন্ন হচ্ছে পরিবেশ: কক্সবাজারের দক্ষিণ বনবিভাগের রাজারকুল রেঞ্জে চলছে পাহাড় কাটার মহোৎসব

বংশাল থানার ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে মামলা

‘সিআইডি’ ধারাবাহিকের দীনেশ ফাদনিস আর নেই

অবসরের ৩ বছরের মধ্যে নির্বাচনে অংশগ্রহণ নয়

বুয়েটছাত্র আবরার হত্যা: কারাগার থেকে পালিয়েছেন ফাঁসির আসামি জেমি

ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে ছাত্র-জনতার লংমার্চ শুরু

নতুন বাজারে সড়ক অবরোধ করে ইউআইইউ শিক্ষার্থীদের বিক্ষোভ