Sunday , 15 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

বাংলাদেশকে ২০২ মিলিয়ন ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের

প্রতিবেদক
Newsdesk
September 15, 2024 3:34 pm

নিজস্ব প্রতিবেদক :

আর্থিক খাতে কারিগরি সহযোগিতার জন‌্য বাংলাদেশকে ২০২.২৫ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র।

রবিবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ সরকার ও ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) মধ্যে এ সংক্রান্ত চুক্তি হয়েছে।

‘ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্রান্ট অ্যাগ্রিমেন্ট (ডিওএজি)’-এর ষষ্ঠ সংশোধনী চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ কে এম শাহাবুদ্দিন, অতিরিক্ত সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং রিড জে এশলিম্যান, মিশন পরিচালক, ইউএসএআইডি সংশোধনীতে স্বাক্ষর করেন।

২০২১ সালের ২৭ সেপ্টেম্বর ২০২১-২০২৬ সালের জন্য জিওবি ও ইউএসএআইডির মধ্যে একটি নতুন ডিওএজি স্বাক্ষরিত হয়েছিল। ডিওএজি বাস্তবায়নের মাধ্যমে ইউএসআআইডি মোট ৯৫৪ মিলিয়ন মার্কিন ডলার অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এখন পর্যন্ত পঞ্চম সংশোধনী পর্যন্ত ইউএসআআইডি ৪২৫ মিলিয়ন ডলার দিয়েছে। এ ষষ্ঠ সংশোধনীর অধীনে ইউএসআআইডি ২০২.২৫ মিলিয়ন অনুদান দেবে।

মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৭২ সাল থেকে বাংলাদেশের একটি বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। ১৯৭৪ সালে স্বাক্ষরিত ‘অর্থনৈতিক প্রযুক্তিগত ও সম্পর্কিত সহায়তা’ শীর্ষক একটি চুক্তির অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও শাসনের মতো বিভিন্ন খাতে আজ পর্যন্ত ৮ বিলিয়ন মার্কিন ডলারের বেশি অবদান রেখেছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

ভারতে পালাতে গিয়ে বিএসএফের গুলিতে সাবেক ছাত্রলীগ নেতা পান্না নিহত

সেলিনা হায়াৎ আইভীসহ ৩ জনের দুর্নীতির অনুসন্ধানে দুদক

এনায়েতপুর থানায় ১৫ পুলিশ হত্যা: মামলার আসামি আ.লীগ নেতাসহ ৬ হাজার

ঢাকা দক্ষিণ সিটির নতুন প্রশাসক মাহমুদুল হাসান

১৩ বিয়ে করা মইদুল গ্রেপ্তার, থানায় হাজির ছয় স্ত্রী

নির্বাচনে সাংবাদিক কার্ড ম্যানুয়ালি দেওয়ার সিদ্ধান্ত ইসির

মাদকের ভয়াবহ আগ্রাসনে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে র‍্যালি ও সমাবেশ

নতুন জটিলতায় পে স্কেল, গেজেট প্রকাশ কবে?

স্থানীয় সরকারের ২৩৩টি সংস্থার ভোট আগামী ৯ মার্চ: ইসি আলমগীর