Friday , 6 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

সিকিমে সড়ক দুর্ঘটনায় চার সেনা নিহত

প্রতিবেদক
Newsdesk
September 6, 2024 2:02 pm

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের সিকিম রাজ্যের পাকিয়াং জেলায় এক সড়ক দুর্ঘটনায় ৪ সেনাসদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার পেডং থেকে সিল্ক রুট ধরে জুলুকের দিকে যাচ্ছিলেন তারা।

সেনাবাহিনীর ইএমসি সদস্যদের বহনকারী গাড়িটি রেনক-রংলি হাইওয়ে বরাবর রাস্তা থেকে ৮০০ ফুট গভীর খাদে ছিটকে নিচে একটি জঙ্গলে পড়ে যায় বলে এক প্রতিবেদনে জানিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

নিহতরা হলেন– মধ্যপ্রদেশের সিপাহী প্রদীপ প্যাটেল, ইম্ফলের বাসিন্দা সিএফএন ডব্লিউ পিটার, হরিয়ানার বাসিন্দা নায়েক গুরসেভ সিং এবং তামিলনাড়ুর বাসিন্দা সুবেদার কে থাঙ্গাপান্ডি। তারা সবাই ঘটনাস্থলেই মারা যান বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, সিল্ক রুট ধরে জুলুকের দিকে যাওয়ার পথে দালোপচাঁদ দারা এলাকায় গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পিছলে খাদে পড়ে যায়। দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং তদন্ত চলছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

খুঁজে খুঁজে সবাইকে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বর্তমান সংকটের দায় অন্তর্বর্তী সরকারের: মঞ্জু

সারজিসের বিরুদ্ধে বিএনপি নেতার মানহানির মামলা

‘ছেলের আন্দোলনে অংশগ্রহণের জেরে’ বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

সাংবাদিককে গালাগাল টেকনাফের ইউএনওকে ওএসডির নির্দেশ : মন্ত্রিপরিষদ সচিব

জাল ভোট, ব্যালট ছিনতাইকারীরাই ঝুঁকিতে থাকবে: র‌্যাব ডিজি

দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে চিকিৎসক আনা হয়েছে : শ্রম উপদেষ্টা

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০

ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের পক্ষ থেকে মির্জাগঞ্জের ইউএনও’কে সম্মাননা স্মারক প্রদান