বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

অভিনেতা মাসুদ আলী খান আর নেই

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৩১, ২০২৪ ৬:৫৫ অপরাহ্ণ


বিনোদন প্রতিবেদক :

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুদ আলী খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। বৃহস্পতিবার বিকেল ৪ টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন তার দেখভালের দায়িত্বে থাকা রবিন মন্ডল।

মাসুদ আলী খানের জন্ম ১৯২৯ সালের ৬ অক্টোবর মানিকগঞ্জের পারিল নওধা গ্রামে। তার বাবা আরশাদ আলী খান ছিলেন সরকারি চাকরিজীবী। মায়ের নাম সিতারা খাতুন।

মাসুদ আলী খান ১৯৫২ সালে উচ্চমাধ্যমিক ও জগন্নাথ কলেজ থেকে বিএ পাস করেন। মঞ্চে অভিনয় দিয়ে যাত্রা শুরু হয় তার। এরপর ১৯৬৪ সালে ঢাকায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হওয়ার পর নূরুল মোমেনের নাটক ‘ভাই ভাই সবাই’ দিয়ে ছোট পর্দায় অভিষেক।

সাদেক খানের ‘নদী ও নারী’ দিয়ে বড় পর্দায় তার পথচলা শুরু। পাঁচ দশকের বেশি সময় ধরে প্রায় ৫০০ নাটকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন তিনি।

মাসুদ আলী খান ১৯৫৫ সালে বিয়ে করেন তাহমিনা খানকে। ব্যক্তিজীবনে এই অভিনেতার এক ছেলে ও এক মেয়ে। চাকরিজীবনে সরকারের নানা দপ্তরে কাজ করেছেন। ১৯৮৮ সালে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সচিব হিসেবে চাকরি থেকে অবসর নেন।

‘এইসব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’, ‘৫১ বর্তী’সহ বহু স্মরণীয় নাটক, ধারাবাহিক ও সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেতা।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আইএলও-তে বাংলাদেশের বিরুদ্ধে চলমান অভিযোগ প্রত্যাহারের আহ্বান

পুঁজিবাজারে সালমান ও এস আলমের অনিয়ম তদন্তে কমিটি গঠন

প্রশাসনে আওয়ামী লীগের দোসর’রা বহাল তবিয়তে কাজ করছে: ফখরুল

আমরা কোনো দলকে দানব বানাতে সমর্থন করিনি: জিএম কাদের

পুর্বাচলে প্লট জালিয়াতি: শেখ পরিবারের বিরুদ্ধে ৬ মামলায় দুদকের চার্জশিট অনুমোদন

গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় ডেসটিনির এমডিসহ ১৯ জনের কারাদণ্ড

রাজনীতির কারণে আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটলে কাউকে ছাড় নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

মাশরাফির পায়ে ২৭ সেলাই

মাশরাফির পায়ে ২৭ সেলাই

অভিনেত্রী স্বাগতাকে লিগ্যাল নোটিশ

প্রথম মাঙ্কিপক্স টিকার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা