Thursday , 16 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক

প্রতিবেদক
Newsdesk
July 16, 2026 6:07 pm

অপরাধচিত্র ডেস্ক: ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলামের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বিমসটেক সদস্য রাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের আগে বুধবার (১৫ জুলাই) এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সাক্ষাতের বিষয়বস্তু নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বঙ্গোপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতার ওপর জোর দেওয়া হয় বৈঠকগুলোতে। বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) বর্তমান সভাপতি বাংলাদেশ নয়াদিল্লিতে বিমসটেকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে অংশ নিচ্ছেন। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম।
পঞ্চম বিমসটেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সভা ভারত আয়োজন করছে এবং ১৬ জুলাই বৃহস্পতিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

Share via
Copy link