Saturday , 11 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

ঢাকার সবকটি আসনে জামায়াত বিজয়ী হলেও ‘মেটিকুলাস ডিজাইনে’ বিজয় কেড়ে নেওয়া হয়েছে : নূরুল ইসলাম বুলবুল

প্রতিবেদক
Newsdesk
July 11, 2026 8:19 pm

অপরাধচিত্র প্রতিবেদক : জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এমপি দাবি করেছেন, রাজধানীর সব আসনে জয়ী হয়েছিলেন দলটির প্রার্থীরা। তিনি বলেছেন, জামায়াতে ইসলামী ঢাকার সবকটি আসনে বিজয়ী হলেও ‘মেটিকুলাস ডিজাইনে’ বিজয় কেড়ে নেওয়া হয়েছে।
১১ জুলাই শুক্রবার ঢাকার কোতোয়ালি দক্ষিণ থানা ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, হাজারো প্রতিকূলতা মোকাবিলা করে জামায়াত জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে ছিল বলেই জনগণ ক্ষমতায় বসাতে ভোট দিয়েছিল। কিন্তু সেই ভোট জালিয়াতি করে জামায়াতকে ‘মেইনস্ট্রিম’ হতে দেওয়া হয়নি, যার স্বীকারোক্তি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দিয়েছিলেন। অন্তর্বর্তী সরকারের ভেতরে-বাইরের গভীর ষড়যন্ত্রে জামায়াতকে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়নি।
রাজধানীর পল্টনে মহানগর কার্যালয়ে থানা আমির মতিউর রহমানের সভাপতিত্বে শিক্ষাশিবিরে মহানগর নেতারা বক্তব্য দেন।
দ্বীন কায়েমে সর্বোচ্চ ত্যাগ করতে বললেন মিয়া গোলাম পরওয়ার: এদিকে দ্বীন কায়েমের আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ত্যাগ স্বীকার করা মুমিনের জন্য নামাজ, রোজা, হজ, জাকাতের মতো ফরজ। জামায়াতে দলীয় লেজুড়বৃত্তির সুযোগ নেই।
শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মতিঝিল-শাহজাহানপুর রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার এসব কথা বলেন।
দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শামছুর রহমানের সভাপতিত্বে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত এ শিক্ষাশিবিরে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুমসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
মগবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প: ঢাকা-১২ আসনের এমপি সাইফুল আলম খান মিলন বলেছেন, জামায়াতের কাছেই নিরাপদ দেশ। সিটি কর্পোরেশনের অনেক সেবা কাগজে-কলমে থাকলেও সাধারণ মানুষ তা যথাযথভাবে পায় না। জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কাউন্সিলর প্রার্থীরা মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন।
শুক্রবার রাজধানীর মগবাজারের বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতারা এতে বক্তব্য দেন। ক্যাম্পে ঢাকা উত্তরের ২৪, ২৫, ২৬, ২৭ এবং ৩৬ নম্বর ওয়ার্ডের চার হাজার বাসিন্দাকে ৭০ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে চিকিৎসাসেবা দেন। একই সাথে সবার মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

সর্বশেষ - রাজনীতি