Friday , 2 February 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

মাথাব্যথা বিএনপিকে নিয়ে না, দ্রব্যমূল্য নিয়ে: ওবায়দুল কাদের

প্রতিবেদক
Newsdesk
February 2, 2024 2:59 pm

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি না, দ্রব্যমূল্যই সরকারকে বিশেষভাবে চিন্তিত রেখেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচন নিয়ে কী বলবে ও করবে এটা নিয়ে আমরা বিচলিত না। আমরা বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ে চিন্তিত। আমি বলার পরের দিন দ্রব্যমূল্য কমে যাবে, সে ক্ষমতা আমার নেই। তবে আমরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

এরপর তিনি বলেন, বিশ্বব্যাপীই দ্রব্যমূল্য নিয়ে অস্থিরতা চলছে। এই অস্থিরতার মধ্যেও দেশের মানুষ ভালো আছে। কৃষি, খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ। এটা অস্থিরতার মধ্যে ভালো দিক।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন নিয়ে কী বলবে ও করবে এটা নিয়ে আমরা চিন্তিত না। বিএনপির বন্ধু তো দেশে আছে, বিদেশেও আছে। নির্বাচনে অংশ নেয়নি, আন্দোলনে ব্যর্থ হয়েছে। এখন তাদের তো বিদেশি বন্ধুদের কাছে মুখ রক্ষার বিষয় আছে। তাই কত কথাই তারা বলতে পারে। তারা নিজেদের প্রাসঙ্গিকতা হারিয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যত সম্পর্ক নিয়ে তিনি বলে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে। আমেরিকাসহ সবাই চ্যালেঞ্জের মুখে আছে। আমেরিকার দুষ্ট ছেলে ইসরাইল তাদের কথা শুনছেনা। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের কোন টানাপোড়েন নেই।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদফতর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

ইরান-সৌদি ‘গোপন সমঝোতা’, নেপথ্যে পাক সেনাপ্রধান?

১০ বিষয়ে বিএনপি-ইসলামী আন্দোলনের ঐকমত্য

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা গণতন্ত্র ও বাকস্বাধীনতার ওপর আঘাত

খুবির প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের

ধর্ষণকাণ্ডে দানি আলভেজের সাড়ে ৪ বছর কারাদণ্ড

নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের উৎকণ্ঠা বিবেচনায় বিশেষ নিরাপত্তা: আইজিপি

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল

জকসু নির্বাচন: ২১ বছর অপেক্ষার পর ক্যাম্পাসে ভোট উৎসব

২৮ কোটি টাকার অবৈধ সম্পদ : ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গ্রেপ্তার

বাণিজ্যিক জাহাজে রাশিয়ার হামলা: ৪ ভারতীয় নাবিক নিহত, ক্ষুব্ধ দিল্লি

Share via
Copy link