বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চান জামায়াত আমির

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ২৫, ২০২৪ ৯:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাষ্ট্রের মৌলিক সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ জামায়াতে ইসলামী যৌক্তিক সময় দিতে চায় বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বুধবার ঢাকার আইডিইবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।

জামায়াতের আমির বলেন, দেশের মানুষ কিছু মৌলিক বিষয়ে সংস্কার চায়। যাতে এই সংস্কারের মধ্যে দিয়ে আগামীতে আবার কোনো স্বৈরতন্ত্র কায়েমের সুযোগ না থাকে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের জন্য তিন মাস কিংবা পাঁচ বছর, এমন কোনো সময় আমরা অন্তর্বর্তী সরকারকে বেঁধে দেইনি। আমরা সংস্কারের যৌক্তিক সময় বলেছি। উপদেষ্টারা বিবেকবান মানুষ, তারা বুঝতে পারেন কতটুকু সময় প্রয়োজন।

শফিকুর রহমান বলেন, যাতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারে প্রতিনিধি নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে সে কারণে আমরা তাদেরকে যৌক্তিক সময় দেয়ার কথা বলেছিলাম।

তিনি বলেন, শুধুমাত্র স্বার্থপরতার কারণে দেশ পিছিয়ে আছে। রাজনীতিতে আমরা স্লোগান দেই– আমার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। প্রাকটিস হলো– দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে আমি বড়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে লড়াই চলছে, চলবে: কাদের

সাবেক এমপি প্রিন্সের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মধ্যপ্রাচ্যের সব দেশে বিমানের ফ্লাইট স্থগিত

কুষ্টিয়ায় ১৩২ কোটি টাকার মাদক ও অবৈধ মালামাল জব্দ

মধ্যরাতে কুবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

মধ্যরাতে কুবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

নির্বাচনে ভুয়া সাংবাদিক শনাক্তে থাকছে কিউআর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

ডিএনএ টেস্টের আগে আনার কন্যাকে হত্যা হুমকি

বাংলাদেশ জটিল রাজনৈতিক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে : মির্জা ফখরুল

জ্বালানি ঘাটতি প্রশমিত করতে সরকার অফশোর গ্যাস উত্তোলন বেছে নিয়েছে : প্রধানমন্ত্রী

মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদ গ্রেপ্তার