Friday , 24 November 2023 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

আবার ৪৮ ঘণ্টার অবরোধ ডাকল বিএনপি

প্রতিবেদক
Newsdesk
November 24, 2023 12:14 am


নিজস্ব প্রতিবেদক :

সারাদেশে আবারও ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ পালন করবে বিএনপি। ষষ্ঠ দফার চলমান অবরোধ শেষে দুই দিন বিরতি দিয়ে আগামী রোববার ও সোমবার (২৬ ও ২৭ নভেম্বর) সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অবরোধ কর্মসূচির ঘোষণা দেন।

রুহুল কবির রিজভী জানান, ২৬ নভেম্বর সকাল ৬টা থেকে ২৮ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করা হবে।

এ সময় তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে অবরোধ সফল করার আহ্বান জানান।

এর আগে সরকারের পতনের ডাক দিয়ে এক দফা দাবি আদায়ে টানা অবরোধ কর্মসূচি পালন করে আসছিল বিএনপি। এরই মধ্যে নির্বাচন কমিশন (ইসি) দ্বাদশ জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার পর তা বাতিল চেয়ে গত রোববার থেকে দুই দিনের হরতাল পালন করে দলটি। পরে ষষ্ঠ দফার ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা করে, যা আগামীকাল শুক্রবার সকাল ছয়টায় শেষ হবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহাম সোমবার দায়িত্ব নেবেন

ঘুরে দাঁড়াচ্ছে রেমিট্যান্স, ২৪ দিনে এলো ১৭১ কোটি ৮৩ লাখ ডলার

বঙ্গবন্ধুর আদর্শে শিশুদের গড়ে তুলতে হবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পের মূর্তিমান আতঙ্ক সন্ত্রাসী গোষ্ঠী আরসা: র‌্যাব

নড়াইলে বেড়াতে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরসম্পৃক্ত : আব্দুল্লাহ হিল বাকী

নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, সংশোধনের সুযোগ দিচ্ছি: এনসিপি

ভোট বানচালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বিএনপি: প্রধানমন্ত্রী

চার ধাপে উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিয়েছে ইসি

শাপলা নিয়েই এনসিপি নির্বাচনে অংশ নেবে: সারজিস