Sunday , 19 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সংসদ চলতে পারে না: মামুনুল হক

প্রতিবেদক
Newsdesk
July 19, 2026 1:39 pm

অপরাধচিত্র প্রতিনিধি (চুয়াডাঙ্গা): গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় নাগরিক সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখা। ১৮ জুলাই শনিবার বিকাল ৩টায় শহরের সাহিদ গার্ডেনে আয়োজিত এ সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণভোটের দাবি এবং দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে বক্তব্য দেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
সমাবেশ শুরুর আগে সন্ধ্যা ৭টার দিকে গণমাধ্যমকে তিনি বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া এই সংসদ চলতে পারে না। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আমরা তীব্র আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এই রায় বাস্তবায়ন করাতে বাধ্য হব।
পরে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে বলেন, ‘অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। কোনো টালবাহানা সহ্য করা হবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। আপনি এখন যে বিএনপি করছেন, তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি নয়। গণভোটের রায় বাস্তবায়নে যে টালবাহানা করা হচ্ছে, তা আমরা মেনে নেব না। জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, ‘এদেশ ভারতীয় প্রেসক্রিপশনে পরিচালিত হতে পারে না। বাংলাদেশের জনগণ আর কোনো ধরনের ভারতীয় আধিপত্য মেনে নেবে না।’
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শারাফাত হুসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালী ও কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আরিফুজ্জামান আরিফ, ঝিনাইদহ জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান এবং জেলা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লাল।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

কারাগারে খালেদা জিয়ার নির্যাতনকারীদের বিচার করতে হবে: মির্জা আব্বাস

সেহরির সময় অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল, নিহত বেড়ে ৩৪২

ইয়েমেনে পেট্রল পাম্পে বিস্ফোরণ, নিহত ৮

দুদকের পরিচালক সায়েমুজ্জামানকে মামলা তদারকির দায়িত্ব থেকে প্রত্যাহার

হরমুজে মার্কিন ও ইসরায়েলি জাহাজ নিষিদ্ধের খসড়া বিল পর্যালোচনা করছে ইরানের পার্লামেন্ট

‘হাসিনার শাসনামলে বাংলাদেশ-ভারতের সম্পর্ক সরকারকেন্দ্রিক ছিল’

ভারতে পাচারকালে ব্রাহ্মণপাড়া সীমান্তে ৪৪০ কেজি ইলিশ জব্দ

শিক্ষার্থীদের সমকামিতায় প্রলুব্ধ করার অভিযোগে চিফ ইন্সট্রাক্টরের বিরুদ্ধে তদন্ত কমিটি

সবার আগে বাংলাদেশ, এটিই হবে আমাদের একমাত্র লক্ষ্য : তারেক রহমান

চট্টগ্রামে সংঘর্ষে নিহত ৩