Friday , 10 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

চট্টগ্রামে বন্যার্তদের পাশে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর

প্রতিবেদক
Newsdesk
July 10, 2026 6:12 pm

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টার দিকে জামায়াত আমির বিমানযোগে চট্টগ্রামে পৌঁছান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি যান বাঁশখালী উপজেলায়। সেখানে পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার ও আর্থিক সহায়তা বিতরণ করেন এবং দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বিরোধীদলীয় নেতা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের সর্বস্তরের মানুষের প্রতি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

জামায়াত জানিয়েছে, বাঁশখালীর পর শফিকুর রহমান সাতকানিয়া ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন। এসময় তিনি বন্যার্তদের মাঝে শুকনো খাবারসহ ত্রাণসামগ্রী বিতরণ করবেন।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে রয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী এবং চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জহিরুল ইসলামসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

গোপন বৈঠক কালে জামায়াতের ৭ সদস্য গ্রেপ্তার

পিলখানা হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ১৫ জনকে ডেকেছে কমিশন

ঢাকার সবকটি আসনে জামায়াত বিজয়ী হলেও ‘মেটিকুলাস ডিজাইনে’ বিজয় কেড়ে নেওয়া হয়েছে : নূরুল ইসলাম বুলবুল

ঈদে স্বর্ণালঙ্কার থানায় রাখার পরামর্শ ডিএমপির

জায়েদ খান-জয়-সাজু খাদেমের বিরুদ্ধে খালেদা জিয়াকে হত্যাচেষ্টার মামলা

কূটনীতিকের সঙ্গে আলাপ হতেই পারে, কিন্তু লুকোচুরি কেন: রিজভী

এখন পর্যন্ত ৮০০ শহীদের নাম পাওয়া গেছে: নাহিদ ইসলাম

ভারতের অহংকার ৩ রাফালসহ ৫ যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান

শিক্ষাব্যবস্থা সংস্কারে ছাত্রশিবিরের ৩০ দফা প্রস্তাবনা

রোজার আগেই ভারত থেকে আসবে চিনি ও পেঁয়াজ: বাণিজ্য প্রতিমন্ত্রী