Wednesday , 4 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

দেশে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা চলছে: নজরুল ইসলাম খান

প্রতিবেদক
Newsdesk
September 4, 2024 8:49 pm

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশে একটি অরাজকতা পরিবেশ ও বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা চলছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

আজ বুধবার বিকেলে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক দলের এক যৌথসভায় তিনি এসব কথা বলেন। বিপ্লব পরবর্তী সড়ক, শিল্পকারখানা, বন্দর, গার্মেন্টসসহ বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি বন্ধ এবং শান্তি বজায় রক্ষার্থে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএনপির এ নেতা বলেন, বিএনপিতে যাদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং দখলবাজির অভিযোগ আসবে কাউকে ছাড় দেওয়া হবে না। যারা এগুলোতে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাসহ আইনি ব্যবস্থাও নেওয়া হবে।

নজরুল ইসলাম বলেন, পতিত স্বৈরশাসকের পদত্যাগের দাবিতে দীর্ঘ ১৫ বছর আমরা আন্দোলন করে আসছে। এতে আমাদের লাখ লাখ নেতা কারাবরণ করেছেন। গুম খুন হয়েছে অজস্র নেতা-কর্মী, অমানুষিক নির্যাতনের শিকার হয়েছি। আমরা সরকার পতনের এক দফা দিয়েছিলাম। কিন্তু তারা করেছে পলায়ন। তিনি বলেন, দেশকে চাঁদাবাজ ও দখলমুক্ত করতে আমরা জনগণের কাছে ওয়াদাবদ্ধ। যেকোনো কিছুর বিনিময়ে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। এতদিন জনগণের ওপর অত্যাচার চালিয়ে ক্ষান্ত হয়নি পতিত সরকার। এখন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে যে পরিবর্তন হয়েছে অতি বিপ্লবের করে সে অর্জন যাতে নষ্ট না হয়ে যায় সেদিকে নজর রাখতে হবে। এক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখতে হবে শ্রমিক সমাজকে। দেশের সাধারণ মানুষ শ্রমিকেরই সন্তান। প্রতিটি কল-কারখানা, গার্মেন্টস, পরিবহনখাতসহ সব সেক্টরকে চাঁদাবাজ ও দখলমুক্ত করতে শ্রমিকদের মুখ্য ভূমিকা রাখতে হবে।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, শ্রমিক নেতা এম নাজিম উদ্দীন, হুমায়ুন কবির খান, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

দুর্নীতির অভিযোগে দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশ পেলেই ব্যবস্থা : আইজিপি

অভিনেতা মাসুদ আলী খান আর নেই

বেইলি রোড ট্রাজেডি : চার আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর

এমপি আজীমের মৃত্যুর খবরে ঝিনাইদহে শোকের মাতম

অর্থনীতির ওপর শ্বেতপত্র রোববার জমা দেয়া হবে: দেবপ্রিয়

বিএনপি আন্দোলনের আড়ালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে

গণ-অভ্যুত্থানের পর রাজনীতিতে ফেরার প্রশ্নে আওয়ামী লীগের সামনে কঠিন সমীকরণ

প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : গ্রেফতার ৬ জন রিমান্ডে

হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচন প্রতিহত করা যাবে না: সালাহউদ্দিন আহমদ

লালবাগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ