Thursday , 24 April 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

নির্বাচিত সরকার না থাকলে জবাবদিহি থাকে না: রিজভী

প্রতিবেদক
Newsdesk
April 24, 2025 3:00 pm

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচিত সরকার না থাকলে জবাবদিহি থাকে না। তিনি অভিযোগ করেন, প্রশাসনের দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টরা এখনও বহাল তবিয়তে আছে।

আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

রুহুল কবির রিজভী বলেন, ‘পতিত স্বৈরাচারের দোসররা আদালতে দাঁড়িয়ে হুমকি-ধামকি দিচ্ছে। ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার হুমকি দিচ্ছে। প্রকাশ্যে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে, এই সাহস পায় কীভাবে?’ রিজভী অভিযোগ করেন, হাসিনার দোসররা আদালতে দাঁড়িয়ে হুমকি-ধামকির মাধ্যমে অন্তবর্তী সরকারকে অকার্যকর করার চেষ্টা করছে।

রিজভী অভিযোগ করে বলেন, ‘বিএনপির নেতাদের সাধারণ বন্দীদের মতো ফেলে রাখা হত। ডিভিশন দেওয়া হতো না, অথচ এদের (আওয়ামী লীগের নেতা-কর্মীরা) জামাই আদরে আদালতে নেওয়া হচ্ছে, সেখানে গিয়ে হুমকি দিচ্ছে।’ রিজভী দাবি করেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরবতায় এই সুযোগ পাচ্ছে তারা।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলনে, ‘রাজধানীর বিভিন্ন স্থানে ফ্যাসিস্টরা মিছিল করছে। বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। আজও কেন তারা ধরা ছোয়ার বাইরে?’

রিজভী বলেন, ‘প্রশাসনের দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টরা বহাল তবিয়তে আছে, সরকারের ওপর মহলে টাকা দিয়ে তারা সপদে বহাল আছে যা বিভিন্ন পত্রিকায় উঠে এসেছে। নির্বাচিত সরকার না থাকলে জবাবদিহি থাকে না।’

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য আটক

সরকারকে বেকায়দায় ফেলতেই লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি: মির্জা ফখরুল

কোরবানির জন্য ১ কোটিরও বেশি পশু প্রস্তুত: প্রাণিসম্পদ মন্ত্রী

ঢাবির হলে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: প্রাধ্যক্ষসহ ১৫ জনের নামে মামলা

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

কোটা আন্দোলনে বিএনপি-জামায়াত ঢুকে কর্মসূচি ঠিক করে দিচ্ছে

গণভোটের আলোচনায় ইউনূসকে ‘রেফারির ভূমিকায়’ থাকার আহ্বান ধর্মভিত্তিক ৮ দলের

পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ গাড়ি, বাজেট ১৭২ কোটি টাকা

প্রাইমএশিয়ার পারভেজ হত্যা : ৩ আসামি ৭ দিনের রিমান্ডে

সাত কলেজ নিয়ে হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’