Tuesday , 5 March 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

পুরো দেশটাই যেন অগ্নি ঝুঁকিতে: জিএম কাদের

প্রতিবেদক
Newsdesk
March 5, 2024 7:35 pm


নিজস্ব প্রতিবেদক :

দেশের অগ্নি নির্বাপণ ব্যবস্থা ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে জিএম কাদের বলেন, ‘আমাদের অগ্নি নির্বাপণ ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রমাণ হয়েছে, অগ্নি নির্বাপণে বর্তমান সক্ষমতা একেবারেই অপ্রতুল। এতে প্রতিবছর শতশত মানুষের প্রাণ যাচ্ছে ভয়াবহ আগুনে। পুরো দেশটাই যেন অগ্নি ঝুঁকিতে। অগ্নিকান্ডের নির্মম বাস্তবতা থেকে জাতি মুক্তি চায়।’

ফায়ার সার্ভিসের তথ্য তুলে ধরে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘গেলো বছর ২৭ হাজার ৬২৪টি অগ্নিকান্ডে ৭৯২ কোটি ৩৬ লাখ ৮২ হাজার ১৪ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডে নিহত হয়েছেন ১০২ জন আর আহত হয়েছেন ২৮১ জন। যদিও সাধারণ মানুষের ধারণা এই সংখ্যা আরো বেশি।’

বিবৃতিতে সাম্প্রতিক কয়েকটি অগ্নিকাণ্ডের তথ্য তুলে ধরেন জিএম কাদের। তিনি বলেন, ‘শুধু অগ্নিকান্ডে প্রাণ ও সম্পত্তি হানি হচ্ছে তাই নয়। এদেশের মানুষ আজ কোথাও নিরাপদ নেই। দুর্ঘটনা নিত্তনৈমত্তিক হয়ে দাঁড়িয়েছে। রেলে কাটা পড়ে মৃত্যু, লঞ্চ দূর্ঘটনায় পানিতে ডুবে মারা যাওয়া হরহামেশাই ঘটছে। সড়ক দুর্ঘটনার ফিরিস্তি ও এতে হতাহতের সংখ্যা প্রতিদিনই নতুন উচ্চতায় উঠছে। দূর্ঘটনা এখন স্বাভাবিক ঘটনায় হিসেবে বিবেচিত হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে, সু-শাসনের অভাব। জবাবদিহিতা নেই কোন স্তরে। দুর্নীতির বিস্তার হচ্ছে অপ্রতিরুদ্ধ গতিতে। কারোরই নিয়ম-কানুন মানার প্রয়োজন নেই যদি ক্ষমতা বা অবৈধ অর্থের যোগান থাকে।’

জিএম কাদের বলেন, ‘কোন ভাল কিছু ঘটলে তার কৃতিত্ব নেওয়ার ও দেওয়ার লোকের অভাব নেই। দুর্ঘটনার জন্য কেউই দায় নিতে চায়না। একে অন্যের ঘারে দোষ চাপিয়ে সময় ক্ষেপন করা হয়। তাই, দূর্ঘটনা আবার স্বাভাবিক ঘটনা হিসেবে অন্য কোথাও ঘটতে শুরু করে।’

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

অজিদের বিপক্ষে সিরিজ জয়ের টোটকা বাতলে দিলেন ডোনাল্ড

নারী সাংবাদিকতার বিকাশে প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে : স্পিকার

নিখোঁজ নন অধ্যাপক কলিমউল্লাহ । লাইভে এসে জানালেন

নিখোঁজ নন অধ্যাপক কলিমউল্লাহ । লাইভে এসে জানালেন

বেক্সিমকোর ৩ কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ

ছাত্রী হেনস্তায় জড়িতদের আজীবন বহিষ্কার করা হবে : চবি উপাচার্য

ছাত্রী হেনস্তায় জড়িতদের আজীবন বহিষ্কার করা হবে : চবি উপাচার্য

জ্বালানি ঘাটতি প্রশমিত করতে সরকার অফশোর গ্যাস উত্তোলন বেছে নিয়েছে : প্রধানমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ , পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত

ফের পাটওয়ারটেক রেস্টুরেন্টে আগুন, ভিডিও ধারণকালে সাংবাদিককে বাঁধা

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যাঁরা

প্রস্তুতি সম্পন্ন হলে রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা