Saturday , 30 December 2023 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

লিফলেট বিতরণ কর্মসূচি দুই দিন বাড়ালো বিএনপি

প্রতিবেদক
Newsdesk
December 30, 2023 4:59 pm


নিজস্ব প্রতিবেদক :

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে পাঁচ দিন ধরে টানা গণসংযোগ ও লিফলেট বিতরণ করছে বিএনপি। এ কর্মসূচি আরও দুই দিন পালন করার ঘোষণা দিয়েছে দলটি।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আগামীকাল রোববার (৩১ ডিসেম্বর) ও ১ জানুয়ারি (সোমবার) গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

রুহুল কবির রিজভী বলেন, সরকারের পদত্যাগের আন্দোলন ত্বরান্বিত হচ্ছে। জনগণ আমাদের কর্মসূচিতে সমর্থন দিচ্ছে। হাটে-মাঠে, খেতে-খামারে বাজারে-শপিংমলে জনগণকে আমরা লিফলেট দিয়েছি। তারা আমাদের কথা শুনেছেন এবং সমর্থন দিচ্ছেন। গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত করতে সরকার ২০১৩-২০১৪-২০১৫ সালে যেভাবে ষড়যন্ত্র করেছে, সেটি আবারও করছে। পুলিশ হয়রানি করছে। গ্রেপ্তার করে মামলা দিচ্ছে। ক্ষমতা হারানোর ভয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে আওয়ামী লীগ ভয় পাচ্ছে। নির্বাচন সামনে রেখে নীলনকশা বাস্তবায়ন করা হচ্ছে। দেশকে নিয়ে গভীর ও ভয়ানক চক্রান্ত চলছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত