Monday , 9 December 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

সীমান্ত অভিমুখে লংমার্চের ঘোষণা বিএনপির ৩ অঙ্গসংগঠনের

প্রতিবেদক
Newsdesk
December 9, 2024 4:29 pm

নিজস্ব প্রতিবেদক :

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে লংমার্চ করবে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বুধবার (১১ ডিসেম্বর) ঢাকা থেকে শুরু হয়ে আখাউরা সীমান্ত এলাকা পর্যন্ত যাবে এই লংমার্চ।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন যুবদল সভাপতি আবদুল মানায়েম মুন্না।

তিনি বলেন, ভারত সরকার কূটনৈতিকদের সুরক্ষা দিতে চরমভাবে ব্যার্থ হয়েছে। দেশটি একটি দাঙ্গা প্রবণ রাষ্ট্র, তারা নিজেদের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে না। কতিপয় রাজনৈতিক নেতা উসকানিমূলক বক্তব্য ও ভারতীয় মিডিয়া অপপ্রচার চালিয়ে দেশের সাম্প্রদায়িকতা বিনষ্টের চেষ্টা করছে।

আরও পড়ুন: রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ-ভারত পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক চলছে

শেখ হাসিনার পতন ভারতে মেনে নিতে পারছে না উল্লেখ করে যুবদল সভাপতি বলেন, গণহত্যাকারী হাসিনাসহ অনেককে আশ্রয় দিয়ে ভারত এখন অপরাধীদের আশ্রয়স্থল। ভূখন্ডের বিরুদ্ধে যেকোন চক্রান্তের ঐক্যবদ্ধ থাকার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে বলা হয়, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের গ্রেপ্তার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। দেশের ভূখন্ডের চক্রান্তের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্ছার থাকবো।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত আরেফিন সিদ্দিক

স্পেনের কাছে হেরে বিধ্বস্ত ফ্রান্স

নেত্রকোনা ধর্ষনের শিকার একাদশ শ্রেণির ছাত্রী

মা-বাবা ও দাদা-দাদিকে স্থায়ীভাবে নেওয়ার নতুন আবেদন স্থগিত করল কানাডা

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রমাণ করে সরকার সাংবাদিকবান্ধব : তথ্য প্রতিমন্ত্রী

গ্রাহক ফোরামের দাবি ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পর্ষদ গঠন করতে হবে

সোহরাওয়ার্দী উদ্যানেই হচ্ছে বইমেলা, চলছে জোর প্রস্তুতি

জাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় বাড়ল

মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে নুসরাত ফারিয়াকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাণিজ্য মেলা শুরু ১ জানুয়ারি, এখনও শেষ হয়নি স্টল বরাদ্দ