Wednesday , 2 September 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

দুদকের জালে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ ৪ জন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দুর্নীতির অনুসন্ধান শুরু

প্রতিবেদক
Newsdesk
September 2, 2026 4:55 pm

অপরাধচিত্র ডেস্ক:  যুবও ক্রীড়া মন্ত্রণালয়ে বিভিন্ন অনিয়ম–দুর্নীতির অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগের মধ্যে আছে বদলি বাণিজ্য, নিয়োগ–পদোন্নতি–পদায়নে অনিয়ম–দুর্নীতি। অভিযোগের মধ্যে আরও আছে সিন্ডিকেটের মাধ্যমে টেন্ডার–কেনাকাটায় দুর্নীতি।

আজ বুধবার দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগ অনুসন্ধানে দুদক ইতিমধ্যে চার সদস্যের অনুসন্ধান টিম গঠন করেন

দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে একটি টিমকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অন্য যে তিনজনের বিরুদ্ধে দুদক অনুসন্ধান করেছে, তাঁরা হলেন—যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন ও উপসচিব মো. মাসুম আহমেদ।

দুদকের একটি সূত্র বলছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির একটি অভিযোগ জমা পড়েছিল। পরে সেটি অনুসন্ধানের সিদ্ধান্ত হয়।

দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি।

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন আসিফ মাহমুদ। তিনি শুরুতে ছিলেন শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। ২০২৪ সালের নভেম্বরে তাঁকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এর পর থেকে তিনি স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

২০২৫ সালের ডিসেম্বরে আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। একই বছরের ডিসেম্বরের শেষ দিকে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দেন। তখন থেকে তিনি এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন করছেন।

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

রানা প্লাজা ট্র্যাজেডি: এক যুগেও শেষ হয়নি মামলার বিচার

সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে ক’ওয়েলথ মহাসচিবের অভিনন্দন

রাসিকের ১৬৯ কর্মকর্তা-কর্মচারী চাকরিচ্যুত

ধানমন্ডি ৩২-এ ভাঙচুর: মামলা গ্রহণ করার মতো উপাদান না থাকায় আবেদন খারিজ

৩৫তম নিউইয়র্ক বইমেলার আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ড. নজরুল ইসলাম

চট্টগ্রামে তেলবাহী জাহাজে বিস্ফোরণ: ডেক ক্যাডেটসহ ২ মরদেহ উদ্ধার

বাজেটে বিদেশনির্ভরতা অনেক কমিয়ে আনা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

মির্জা আব্বাসের ৫ দিনের রিমান্ড