Friday , 21 February 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

১৫ বছরে স্বৈরাচার সাড়ে ৪ হাজার মানুষকে বিনা বিচারে হত্যা করেছে: অ্যাটর্নি জেনারেল

প্রতিবেদক
Newsdesk
February 21, 2025 8:47 pm

ঝিনাইদহ প্রতিনিধি :

বিগত ১৫ বছরের স্বৈরাচারি ফ্যাসিস্ট সরকার এদেশের সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে বিনা বিচারে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শুক্রবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় মেধা ও মনন মঞ্চ বির্তক প্রতিযাগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় অ্যাটর্নি জেনারেল অভিযোগ করে বলেন, ‘বিগত ১৫ বছরের ফ্যাসিস্টরা এদেশের সাড়ে ৪ হাজার বেশি মানুষকে বিনা বিচারে গুলি করে হত্যা করেছে। সাতশোর বেশি মানুষকে গুম করা হয়েছে। তাদের অপরাধ ছিল তাঁরা গণতন্ত্র চেয়েছিল, ভোটের অধিকার চেয়েছিল।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে জুলাই বিপ্লবে প্রায় ২ হাজার মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। তাদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের জুলাই বিপ্লব ভুলণ্ঠিত হতে দিতে পারি না।’

‘কেবল শিক্ষাক্ষেত্রে বিনিয়োগই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে’ শীর্ষক বির্তক প্রতিযোগিতায় গ্র্যান্ড ফাইনালে শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কাঁচেরকোল মরিয়ম নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। মাসব্যাপী এই প্রতিযোগিতায় উপজেলার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মেধা ও মনন মঞ্চ বির্তক প্রতিযাগিতার চূড়ান্ত পর্বে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ডেমোক্রেসি চেয়েছিলাম, মবোক্রেসি চলছে: সালাহউদ্দিন আহমদ

নভেম্বরে টিসিবির তালিকায় যোগ হবে আরও ৫ পণ্য: বাণিজ্য উপদেষ্টা

সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চান জামায়াত আমির

মুদি দোকানি সায়েদ হত্যা: শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী

‘কিসের বিচার করবে, আর্টিকেল ফিফটি ওয়ানটা পড়ুক’— সাহাবুদ্দিন

রিমান্ড শেষে কারাগারে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর

পিরোজপুরে রাষ্ট্রদ্রোহ মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও মিলনমেলা