Tuesday , 15 July 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

এনবিআরের আন্দোলনের জেরে ৮ কর্মকর্তাকে বরখাস্ত

প্রতিবেদক
Newsdesk
July 15, 2025 6:04 pm

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আটজন কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। বদলির আদেশ অমান্য করে প্রকাশ্যে তা ছিঁড়ে ফেলার মতো ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণে’ জড়িত থাকার অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে এনবিআর।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন

মাসুমা খাতুন, বিভাগীয় প্রতিনিধি (যুগ্ম কর কমিশনার), কর অঞ্চল-২

মুরাদ আহমেদ, যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-১৫

মোহাম্মদ মোরশেদ উদ্দিন খান, যুগ্ম কর কমিশনার, কুষ্টিয়া কর অঞ্চল

মোনালিসা শাহরীন সুস্মিতা, যুগ্ম কর কমিশনার, নোয়াখালী কর অঞ্চল

মো. আশরাফুল আলম প্রধান, যুগ্ম কর কমিশনার, কক্সবাজার কর অঞ্চল

মোহাম্মদ শিহাবুল ইসলাম, উপ কর কমিশনার, খুলনা কর অঞ্চল

মোসা. নুশরাত জাহান শমী, উপ কর কমিশনার, রংপুর কর অঞ্চল

ইমাম তৌহিদ হাসান শাকিল, উপ কর কমিশনার, কুমিল্লা কর অঞ্চল

প্রজ্ঞাপনে বলা হয়, এনবিআর কর্তৃক ২২ জুন জারিকৃত বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলার ঘটনা সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারার পরিপন্থী। এ কারণে তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যধারা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত আদেশে তাদের ‘বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা’ হিসেবে নিয়োগ দিয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তারা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

এর আগে গত ২৪ জুন আগারগাঁওয়ে এনবিআর ভবনে দুই কর্মকর্তার বদলিকে ‘প্রতিহিংসা ও নিপীড়নমূলক’ বলে উল্লেখ করে তা ছিঁড়ে ফেলার মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলেন কিছু কর্মকর্তা ও কর্মচারী। এনবিআরের ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

শাহজালালের কার্গো ভিলেজে ফলের ক্যারেটে মিললো ১৬ স্বর্ণের বার

মাইশার মৃত্যুতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

মাইশার মৃত্যুতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত অর্ধশতাধিক

আটপাড়ায় কিশোরকে পিটিয়ে আহত করার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

বিএনপি বিদেশিদের ওপর নির্ভর করে না: মঈন খান

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আয়নাঘর ও জুলাই মাসের নৃশংসতা আন্তর্জাতিকভাবে নথিভুক্ত: আসিফ

দেশের অরাজক পরিস্থিতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় অন্তর্বতী সরকারের: ছাত্রদল সভাপতি

ছাতক এলজিইডি অফিসে ঘুষের রাজত্ব: ‘কোটিপতি অফিস সহকারী’ রিয়াজ মিয়ার বিরুদ্ধে নানা অভিযোগ

হাদি হত্যার আসামিদের দেশে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে : আইজিপি