Friday , 28 August 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

কেজিতে ৩০ টাকা বেড়েছে মুরগির দাম

প্রতিবেদক
Newsdesk
August 28, 2026 5:50 pm

নিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কমেছে। তবে ডজনে ৫ থেকে ১০টাকা বেড়েছে ডিমের দাম। আর সোনালী মুরগির দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। অন্যদিকে চিংড়ি ও ইলিশসহ সব ধরনের নদীর মাছের দাম ক্রেতাদের নাগালের বাইরে।

শুক্রবার (২৮ আগস্ট) সরেজমিনে রাজধানীর সূত্রাপুর, যাত্রাবাড়ির বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সবজি বাজারে গিয়ে দেখা গেছে, প্রতি কেজি দেশি মরিচ ১২০ টাকা এবং ইন্ডিয়ান মরিচ ১৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও একই দাম ছিল। এছাড়া করল্লা ৮০ টাকা থেকে কমে ৬০ টাকা, চালকুমড়া ৫০ টাকা থেকে ৪০ টাকা এবং পটল ৬০ টাকা থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ধুন্দুল ৬০ টাকা, কাচ কলা হালি ৩০ টাকা, টমেটো ১২০ টাকা, ঢেড়শ ৫০ টাকা, কাকরোল ৫০ টাকা, মুলা ৫০ টাকা, পেপে ৩০ টাকা, লাউ ৫০ টাকা, আলু ৩০ টাকা, কচুর লতি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এসব সবজি প্রতি কেজিতে ১০ টাকা করে কমেছে। এছাড়া বেগুনের দাম ২০ টাকা কমে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। আর গাজর বিক্রি হচ্ছে ১১০ টাকায়।

বিক্রেতা সবুজ বলেন, ‘আমদানি ভালো এবং গ্যাস বিদ্যুৎ সংকটের কারণে ক্রেতাদের চাহিদা কম হওয়ায় সবজির দাম কিছুটা কমেছে।’

মাছের বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি টেংরা মাছ ৯০০ থেকে ১০০০ টাকা, চিংড়ি ১২০০ থেকে ১৪০০ টাকা এবং আইর প্রতি কেজি ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। পাবদা প্রতি কেজি ৬০০ টাকা, কোরাল ১২০০ টাকা, সিং ৫০০ টাকা, কাতলা ৪৫০ টাকা, রুই ৪২০ টাকা এবং তেলাপিয়া ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া রুপচাঁদা ১০০০ টাকা, বড় সাইজের ইলিশ প্রতি কেজি ২৪০০ টাকা আর ছোট সাইজের ইলিশ ১৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছ বিক্রেতা নিত্যলাল দাস বলেন, গত সপ্তাহের তুলনায় মাছের দাম একটু বেশি। এ সময়টা নদীর মাছ কম পাওয়া যায়। এছাড়া গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে লোকজন বাজার করতে হিমসিম খাচ্ছে।

ডিমের বাজার ঘুরে দেখা গেছে, লাল কুসুম প্যারাগন ডিম ডজন ১৬০ টাকায় বিক্রি হচ্ছে, গত সপ্তাহে যা ছিলো ১৫৫ টাকা। আর সাদা ডিম ডজন ১৪০ থেকে ১৪৫ টাকায় বিক্রি করছেন বিক্রেতারা।

মাংসের বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার প্রতি কেজি ১৯০ টাকায় বিক্রি হচ্ছে; গত সপ্তাহে যা ছিল ১৮০ টাকা। আর সোনালী মুরগি প্রতি কেজি ৩২০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে, গত সপ্তাহে যা ছিলো ৩০০ টাকা। আর দেশি মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৫০ টাকায়। অন্যদিকে প্রতি কেজি খাসির মাংস ১২০০ টাকা ও গরুর মাংস ৭৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে সয়াবিন তেল প্রতি লিটার খোলাটা ২১০ টাকা, বোতল ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এক ক্রেতা রাকিবুল ইসলাম বলেন, বাজারে সবজির দাম কিছুটা কম। তবে নদীর মাছের দাম বেশি। বিশেষ করে চিংড়ি ও ইলিশের যে ত্যাজ। শেষ কবে ইলিশ খেয়েছি মনে নেই।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বিমানে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৪ কোটি টাকার সোনা উদ্ধার

১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য লংমার্চ নিয়ে জামায়াতের প্রস্তুতি বৈঠক

১৭ বছর কারামুক্তির পর নেত্রকোনার গণ সংবর্ধনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর

কালিহাতীতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

পটুয়াখালীতে অবৈধ নিয়োগে অর্থ আত্মসাৎ, সাবেক মেয়রসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

মিরপুরে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত

চামড়ার ন্যায্য দাম না পাওয়ায় গরিবেরা হক বঞ্চিত: ভোক্তা ডিজি

তিন সাংবাদিকের চাকরিচ্যুতির ঘটনায় সরকারের হাত ছিলো না: প্রেস সচিব

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহত ৩