Tuesday , 29 September 2026 |
শিরোনাম:

মির্জাগঞ্জে ফিরোজ আলম গোলদারের সমর্থনে মতবিনিময় সভা, উন্নয়নের আশ্বাস

টেকনাফে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ছাত্রদল নেতার বড় ভাইকে অপহরণের অভিযোগ

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, মৃত্যুর সঙ্গে লড়ছেন মা-ছেলে

টেকনাফে পৃথক অভিযানে আনুমানিক ৯ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪

আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন প্রকৌশলী রেজা

শরণখোলায় ভাড়া বাসায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ, নিখোঁজ সঙ্গে থাকা ব্যক্তি

প্রবাসীর বাড়ির প্রবেশপথে বেড়া দেওয়ায় চলাচল বন্ধ : অভিযোগ জামায়াত নেতা আবদুল হাই শিকদারের বিরুদ্ধে

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ন্যাশনাল ব্যাংকের চার গ্রাহককে টাকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

প্রতিবেদক
Newsdesk
September 29, 2026 9:13 pm

নিজস্ব প্রতিবেদক : 

ন্যাশনাল ব্যাংক পিএলসির চার আমানতকারী যাতে তাদের সঞ্চয়ী হিসাবের জমানো টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আবেদনকারীদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় নিয়ন্ত্রক ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বারবার আবেদন করেও ব্যাংক থেকে নিজেদের জমা টাকা তুলতে না পারার অভিযোগে করা এক রিটের শুনানি শেষে এ অন্তর্বর্তীকালীন আদেশ দেন আদালত।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ‘লাকী আক্তার ও অন্যান্য বনাম বাংলাদেশ ও অন্যান্য’ শিরোনামের রিটের শুনানি শেষে এ আদেশ দেন। আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মারুফ উল আবেদ।

আদালত অন্তর্বর্তীকালীন নির্দেশনার পাশাপাশি একটি রুলও জারি করেছেন। আবেদনকারীদের হিসাবে বৈধভাবে থাকা অর্থ তাদের তুলতে দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। এতে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও এর সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ন্যাশনাল ব্যাংক পিএলসিকে বিবাদী করা হয়েছে।

আদালতের নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সংশ্লিষ্ট মহাব্যবস্থাপক, টেকনোলজি রিস্ক অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং সুপারভিশন ডিপার্টমেন্ট এবং কাস্টমার ইন্টারেস্ট প্রোটেকশন সেন্টারের (সিআইপিসি) পরিচালকদের মাধ্যমে আবেদনকারীদের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় নিয়ন্ত্রক পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে ন্যাশনাল ব্যাংক যাতে আবেদনকারীদের আমানতের টাকা তুলতে দেয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

রিটের বিবরণ অনুযায়ী, চার আবেদনকারীই ন্যাশনাল ব্যাংকের সঞ্চয়ী হিসাবের গ্রাহক। তাদের মধ্যে লাকী আক্তার, নাসিমা বেগম ও মোছা. সাথী বেগমের হিসাব টাঙ্গাইলের মির্জাপুর শাখা ও মির্জাপুর এসএমই কৃষি শাখায়। অন্য আবেদনকারী মো. শামীম আহমেদের হিসাব ময়মনসিংহের ভালুকা শাখায়।

গত ১৭ সেপ্টেম্বর চার গ্রাহক চেকের মাধ্যমে টাকা তুলতে সংশ্লিষ্ট শাখায় গেলে কর্মকর্তারা কোনো বৈধ বা লিখিত কারণ না দেখিয়ে টাকা দিতে অস্বীকৃতি জানান বলে রিটে উল্লেখ করা হয়েছে।

 

 

সর্বশেষ - জেলার খবর