Wednesday , 12 August 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৪

প্রতিবেদক
Newsdesk
August 12, 2026 1:25 am

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়ে অন্তত ১৪ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যার পর এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিউমার্কেট থানা যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের দুটি গ্রুপ এই সংঘর্ষে জড়িয়েছে বলে জানা গেছে।

প্রথমে ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসা নিয়ে পরে রাতে আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন।

আহতরা অভিযোগ করেন, নিউমার্কেট বলাকা সিনেমা হলের সামনে ফুটপাতে বসানো দোকান থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে এ কে এম চঞ্চল, ইফতেখার, শাহাদাত, সোহেল, সুমন, আজিমসহ ৪০-৫০ জন ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজনের ওপর হামলা করে।

এ সময় তারা দেশীয় অস্ত্র লাঠি ও ছুরি দিয়ে আঘাত করে। পরে ঢাকা কলেজের ছাত্র মিল্লাত হোসেন‌ গ্রুপের নেতাকর্মীদের মধ্যে হামলার খবর গেলে ছাত্ররা প্রিয়াঙ্গন মার্কেট সংলগ্ন একটি গলিতে যায়।

এতে আবার সংঘর্ষ বাঁধে। তখন এলাকায় ব্যাপক ভাঙচুর, হামলা, পাল্টা হামলা ও আতঙ্ক সৃষ্টি হয়।

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আহতরা হলেন- ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স খন্দকার, সুমন সিকদার, আহ্বায়ক সদস্য সাগর খান, সায়মন ইসলাম, সদস্য মুসফিকুর রহিম, জিহাদুল ইসলাম, শাকিব হাসান, ইমরান হোসেন। আর নিউমার্কেট এলাকার চঞ্চল গ্রুপের জাকির, জাকির, সুমন, শাহ আলম, ইদ্রিস ও রাকিব।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, সংঘর্ষে রাত ১১টা পর্যন্ত ১৪ জন চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন।  আহতরা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব হোসেন জানান, মারামারির ঘটনাটি আমরা শুনেছি, তবে কতজন আহত হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় আইফোনসহ নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ মিলল পাহাড়ে

ধলেশ্বরী টোল প্লাজায় বাসচাপা : ঘাতক চালক গ্রেপ্তার

‘বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে বিএনপি নেতারা’

খুবির প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের

২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন হবে: এ্যানি

সিলেটের ইতিহাসে চিনির সবচেয়ে বড় চালান জব্দ

সংস্কারের পর ২ মাসেই ভেঙে গেল গাজীপুরের সফিপুর-পাইকপাড়া সড়ক

নিরীক্ষায় চাঞ্চল্যকর তথ্য: রূপপুরে সাগরচুরি ২৭ কোটি টাকার যন্ত্রপাতির বিল তোলা হয় ২১৩ কোটি ৮৮ লাখ

অবরোধ প্রতিরোধে মাঠে আওয়ামী লীগ

সিরাজগঞ্জে রোড ডিভাইডারের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩