Wednesday , 17 January 2024 |
শিরোনাম:

​শীতের আগাম বার্তা: কুয়াশার চাদরে ঢাকা মোহনপুর উপজেলা

সৈয়দপুরের ঐতিহ্যবাহী চিনি মসজিদ পরিদর্শনে টুরিস্ট পুলিশের ডিআইজি মঞ্জুর মোরশেদ আলম

সিদ্ধিরগঞ্জে হত্যা মামলা সন্ত্রাস বিরোধী সামারি ডাকাতি সহ বিভিন্ন মামলায় গ্রেফতার ১২ জন

বিজয়নগরে শাহিন হত্যা মামলার আসামি উমর আলী গ্রেফতার।

ঠাকুরগাঁও সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হকের বিদায়, নবাগত রাশেদুজ্জামানকে বরণ

আখের আবাদ বাড়াতে ঠাকুরগাঁওয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিএসএফআইসি চেয়ারম্যান

রাজশাহী আদালত প্রাঙ্গণে নবীন আইনজীবীর ওপর হামলা, বহিরাগত সন্ত্রাসী গ্রেপ্তার ও বার এসোসিয়েশনের তীব্র নিন্দা

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

পুলিশের চাকরি করে শত কোটি টাকার মালিক দুই ভাই: অনুসন্ধানের নির্দেশ

প্রতিবেদক
Newsdesk
January 17, 2024 2:22 pm


নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাটের এসপি নুরে আলম ও তার ভাই সারে আলমের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৭ জানুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পুলিশের চাকরি পাবার পরই বিদ্যুৎগতিতে বাড়তে থাকে জয়পুরহাটের এসপি নুরে আলম ও তার ভাই সারে আলমের অর্থ-বিত্ত। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর এবার তা অনুসন্ধানের নির্দেশ দিলেন হাইকোর্ট।

গত বছরের ৬ আগস্ট এক গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে ওই দুই ভাইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে। প্রতিবেদনে বলা হয়, বাবার অর্থ-বিত্ত তেমন না থাকলেও দুই ভাই পুলিশের চাকরি পাবার পরই বিদ্যুৎগতিতে বাড়তে থাকে তাদের অর্থ-সম্পত্তি। কম করে হলেও দেড় শ’ কোটি টাকার সম্পদের মালিক তারা।

এসপি নুরে আলম ও তার ভাই সারে আলমের বিরুদ্ধে দুর্নীতির বিষয়-সম্পত্তির বিস্তারিত বিবরণসমৃদ্ধ অভিযোগ দুর্নীতি দমন কমিশনে (দুদক) একাধিকবার জমা পড়েছে। অভিযোগগুলো শতভাগ দুদকের তফসিলভুক্ত হলেও রহস্যজনক কারণে মামলা হয়নি একটিও।

সর্বশেষ - জেলার খবর