মঙ্গলবার , ৫ মে ২০২৬ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বাবার সামনে স্কুলছাত্রীকে অপহরণ: রিমান্ড শেষে লামিন কারাগারে

প্রতিবেদক
Newsdesk
মে ৫, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ণ

‎নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর উত্তরায় বাবার সামনে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার লামিন ইসলামকে এক দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। আজ রিমান্ড শেষে লামিনকে আদালতে হাজির করে উত্তরা পূর্ব থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদুজ্জামান তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামির পক্ষে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত শনিবার আসামিকে আদালতে হাজির করে উত্তরা পূর্ব থানা-পুলিশ। পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয় সে সময়। আদালত সেদিন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে রিমান্ড শুনানির জন্য গতকাল সোমবার দিন ধার্য করেন। এরপর গতকাল তাঁকে রিমান্ডে নেওয়া হয়।

গাজীপুরের পুবাইল থানা এলাকা থেকে ১ মে দুপুরে আসামি লামিন ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার লামিনের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ থানার রায়েরদিয়া উলুখোলা এলাকায়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী উত্তরার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। গত ২২ এপ্রিল দুপুরে পরীক্ষা শেষে বাবার সঙ্গে বাসায় ফেরার পথে উত্তরা পূর্ব থানার সেক্টর-৬ এলাকায় লামিন ইসলাম ও তাঁর সহযোগীরা ওই স্কুলছাত্রীকে একটি গাড়িতে তুলে নিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা উত্তরা পূর্ব থানায় মামলা করেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বেনজীর আর সময় পাবেন না, আরও সম্পদের প্রমাণ মিলেছে : দুদক আইনজীবী

নির্বাচনে নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারবেন ডিসিরা: রিজওয়ানা

এবার সানি লিওনের জায়গা নিলেন তামান্না ভাটিয়া

বিএনপি অপপ্রচার করছে : তথ্য প্রতিমন্ত্রী

পাচারের অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা

৭ দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট নিরসন হবে: শিল্প উপদেষ্টা

তখন ফাঁসির সেলে রাখা হয়েছিল, এবার ফ্লোরে : আদালতে মির্জা আব্বাস

সংস্কার কমিশনের সব প্রস্তাব বাস্তবায়ন করলে ইসির স্বাধীনতা খর্ব হবে: প্রধান নির্বাচন কমিশনার

বিএনপির কাছে নিগৃহীত নেতাকর্মীর তালিকা চাইলেন কাদের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান